বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

এবার সেই টাকা উড়ানোর বিষয় নিয়ে মুখ খুললেন হাফেজ নাজমুস সাকিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাউসার লাবীব: সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মাহফিলের একটি ভিডিওচিত্র আলোচনা-সমালোচনার ঝড় তুলছে।

খোঁজ নিয়ে জানা যায়, ভিডিওটি গত ৮ অক্টোবর (শুক্রবার) বল্লভদী আল ইসলাহ একাডেমি ইন্টারন্যাশনাল মাদরাসা আড়াইহাজার নারায়ণগঞ্জ এর ১৫ তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের।

মাহফিলটিকে ওয়ায়েজদের মধ্যে উপস্থিত ছিলেন,মুফতি সাঈদ আহমাদ, মাওলানা বাদরুজ্জামান, মাওলানা উবাইদুর রহমান হুজাইফিসহ বেশকিছু তরুণ আলোচক। এছাড়া কারীদের মধ্যে উপস্থিত ছিলেন, কারী সাইদুল ইসলাম আসাদ, হাফেজ নাজমুস সাকিব ও শিশু কারী আবু রায়হান।

আলোচিত ভিডিওতে দেখা যায় তাফসিরুল কোরআন মাহফিলে তিলাওয়াত করছেন বিশ্বজয়ী হাফেজ নাজমুস সাকিব। তিলাওয়াতরত অবস্থায় তিলাওয়াতকারীর মাথায় টাকা দিচ্ছে মঞ্চে উপস্থিত শ্রোতাদের একজন। ভিডিওর সুত্র ধরে জানা যায় তিনি বল্লভদী আল ইসলাহ একাডেমি ইন্টারন্যাশনাল মাদরাসার পরিচালক মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা।

আরো পড়ুন- হাফেজে কুরআনের ওপর টাকা উড়ানোর ভিডিও ভাইরাল: সমালোচনার ঝড়

দশটাকার লাল নোট উড়ানোর বিষয়টি অনলাইন ও অফলাইনে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়ার পর এবার সে বিষয়টি নিয়ে মুখ খুললেন বিশ্বজয়ী হাফেজ নাজমুস সাকিব।

হাফেজ নাজমুস সাকিব বলেন, কুরআন তিলাওয়াত নিঃসন্দেহে আল্লাহ তায়ালার কাছে এক পছন্দনীয় ইবাদত, কিন্তু কুরআনের তিলাওয়াত অবস্থায় টাকা ছিটানো এটা ইসলাম সমর্থন করে না । যেখানে ইসলাম সমর্থন করে না সেখানে আমি এ বিষয়কে সাপোর্ট করার প্রশ্নই আসে না । আমি বরং এটাকে ভুল এবং অতি আবেগের বহিঃপ্রকাশ মনে করছি । যারা এ কাজটি করেছেন তাদের প্রতি অনুরোধ ভবিষ্যতে যেন এই গর্হিত কাজের পূনরাবৃত্তি না হয় ।

তিনি বলেন, যারা এই বিষয়টির সাথে আমাকে সম্পৃক্ত করে সমালোচনা করছেন তাদের জানানোর উদ্দেশ্যে বলছি, উক্ত বিষয়টির সাথে আমার কোনো সম্পৃক্ততা ছিল না ।আর পূর্বে থেকে আমি জানতামও না যে টাকা ছিটানোর মত এ ধরনের গর্হিত কোনো কিছু হবে।

বিশ্বজয়ী এ হাফেজ বলেন, দীর্ঘ ১০ বছরে স্টেজে তিলাওয়াত করার সময় কখনও আমার সাথে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি । কখনো আশাও করিনি আমার সাথে এমন কিছু হবে।

তিনি আর