রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৭ বছর বয়সে ইসলাম গ্রহণ, পাঁচ বছরে হাফেজ হলেন ফিনল্যান্ডের তরুণ মাদরাসায় শিশু সুরক্ষা নীতিমালা ও নিরপেক্ষ তদন্তের আহ্বান আজহারীর ঢাকা মহানগর উত্তর জমিয়তের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুফতি জাবের কাসেমী শীতকালে নিজেকে সুস্থ রাখার উপকারী ১০টি টিপস ৩ দিন পর সচল হলো বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বাকিতে বিক্রির সময় বেশি দাম রাখা কি বৈধ? থানা প্রতিনিধি সম্মেলন সফল করার আহ্বান বিকেএমের পার্কিংয়ে পড়ে থাকা গাড়ি সরাতে দারুল উলুম দেওবন্দের কড়া নির্দেশ মক্কা-মদিনায় হুথিদের ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা শায়খ সুদাইসের মাদরাসা প্রসঙ্গে ধর্মমন্ত্রীর বক্তব্যের ‘বিকৃতি’, প্রতিবাদ জানাল ধর্ম মন্ত্রণালয়

জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে ফিরল যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: তিন বছরের বেশি সময় পর জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে ফিরেছে যুক্তরাষ্ট্র। জাতিসংঘের সাধারণ পরিষদ গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রকে জেনেভাভিত্তিক এ কাউন্সিলে সদস্য হিসেবে নির্বাচিত করে। এর মধ্য দিয়ে তিন বছরের বেশি সময় পর কাউন্সিলে ফিরল যুক্তরাষ্ট্র। খবর রয়টার্সের।

২০১৮ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ৪৭ সদস্যের মানবাধিকার কাউন্সিল থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেয়। তখন ট্রাম্প প্রশাসন মানবাধিকার কাউন্সিলের বিরুদ্ধে ইসরায়েলবিরোধী ধারাবাহিক পক্ষপাতের অভিযোগ আনে। একই সঙ্গে সংস্থাটির সংস্কারের অভাব রয়েছে বলেও অভিযোগ তোলে।

রয়টার্স জানায়, ১৯৩ সদস্যের সাধারণ পরিষদে গোপন ভোট হয়। ভোটে যুক্তরাষ্ট্র কোনো বিরোধিতা ছাড়াই ১৬৮ ভোট পেয়ে কাউন্সিলের সদস্য নির্বাচিত হয়। আগামী ১ জানুয়ারি থেকে যুক্তরাষ্ট্রের তিন বছরের মেয়াদ শুরু।

২০২০ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে পরাজিত করেন জো বাইডেন। চলতি বছরের জানুয়ারিতে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন বাইডেন। তিনি প্রতিশ্রুতি দেন, তাঁর পররাষ্ট্রনীতির কেন্দ্রে থাকবে মানবাধিকার। তাঁর প্রশাসন হংকং, তাইওয়ান, জিনজিয়াং প্রভৃতি ইস্যুতে চীনের সমালোচনায় সরব রয়েছে, একই সঙ্গে রাশিয়ারও সমালোচনা করছে ওয়াশিংটন।

বাইডেন প্রশাসনের মানবাধিকারসংক্রান্ত অবস্থানের ওপর নজর রাখছে রয়টার্স। বার্তা সংস্থার পর্যবেক্ষণ অনুযায়ী, সব দেশে মানবাধিকার পরিস্থিতি নিয়ে বাইডেন প্রশাসনের উদ্বেগ এক নয়। জাতীয় নিরাপত্তা ও বিদেশি শক্তির সঙ্গে সম্পর্কের অনুকূলে ওয়াশিংটন এ বিষয়টি ঠিক করছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ