বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৭ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
‘আবাসন খাতে স্বচ্ছতা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবে সরকার’  পোশাক শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর জঙ্গল সলিমপুরে ৬ সড়ক নির্মাণে যুক্ত হচ্ছে সেনাবাহিনী দল থেকে বহিষ্কৃত এমপি নজরুলের আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি স্বাস্থ্য অধিদফতরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম বাংলাদেশ খেলাফত যুব মজলিসের পূর্বধলা উপ-শাখা কমিটি পুনর্গঠন খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক ছবি-ভিডিও প্রচার করে নারীর সম্মানহানি, ইসলাম কী বলে কামরাঙ্গীরচরে জমিয়তে উলামায়ে ইসলামের মতবিনিময় সভা ভিডিওকাণ্ডে এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার

মোনাজাতের মাধ্যমে শেষ হলো বসুন্ধরার ‘ইহইয়ায়ে সুন্নত ইজতিমা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাউসার লাবীব: আজ বাদ মাগরিব মুফতি আরশাদ রাহমানীর দোয়ার মাধ্যমে সম্পন্ন হলো মারকাযুল ফিকরিল ইসলামি (ইসলামিক রিসার্চ সেন্টার) বসুন্ধরায় খানকাহে ইমদাদিয়া আশরাফিয়া আবরারিয়া এর ১৮তম বার্ষিক ইহইয়ায়ে সুন্নত ইজতিমা।

মোনাজাতের পূর্বে খানকাহে ইমদাদিয়া আশরাফিয়া আবরারিয়া জানেশীন মুফতি আরশাদ রাহমানী ওলামায়ে কেরামের উদ্দেশ্যে বিশেষ নসিহত পেশ করেন। নসিহতে তিনি ইখলাস, তাকওয়া ও ইনাবাত ইলাল্লাহ বিষয়ে তাগিদ দেন। মোনাজাতে মুসলিম উম্মাহর ঐক্য ও শান্তি কামনায় বিশেষভাবে দোয়া করা হয়।

জানা যায়, গতকাল ১৪ অক্টোবর (৬ রবিউল আউয়া) বৃহস্পতিবার আসরের পর উদ্ধোধন হয়ে এই ‘ইহইয়ায়ে সুন্নত ইজতিমা’ শেষ হয় আজ ১৫ অক্টোবর (৭ রবিউল আউয়াল) শুক্রবার মাগরিব বাদ।

এ বছরের ইজতেমায় রাঙামাটি ব্যতিত দেশের প্রত্যেক জেলা থেকে ওলামায়ে কেরামের আগমন ঘটে বলে জানা যায়। এছাড়া এই ‘ইহইয়ায়ে সুন্নত ইজতিমা’য়  মুফতি আরশাদ রাহমানীসহ বয়ান পেশ করেন মুফতি সোহাইল আহমদ, মুফতি এনামুল হক কাসেমী ও মুফতি কেফায়েতুল্লাহ শফীক।

উল্লেখ্য, শুধুমাত্র ওলামায়ে কেরামের জন্য প্রতিবছর রবিউল আউয়াল মাসের প্রথম বৃহস্পতিবার সুন্নতের আমলী মাশকের এ ইজতেমাটি আয়োজন হয়ে আসছে। মানুষের মাঝে সুন্নতের ভালোবাসাকে ছড়িয়ে দিতে এবং সুন্নতের চর্চাকে আরো ব্যাপক করতে ফকিহুল মিল্লাত মুফতি আব্দুর রহমান রহ. এ ইজতেমার সুচনা করেন। তার ইন্তেকালের পর এ দায়িত্ব পালন করছেন সাহেবজাদায়ে ফকিহুল মিল্লাত মুফতি আরশাদ রাহমানী।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ