রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৭ বছর বয়সে ইসলাম গ্রহণ, পাঁচ বছরে হাফেজ হলেন ফিনল্যান্ডের তরুণ মাদরাসায় শিশু সুরক্ষা নীতিমালা ও নিরপেক্ষ তদন্তের আহ্বান আজহারীর ঢাকা মহানগর উত্তর জমিয়তের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুফতি জাবের কাসেমী শীতকালে নিজেকে সুস্থ রাখার উপকারী ১০টি টিপস ৩ দিন পর সচল হলো বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বাকিতে বিক্রির সময় বেশি দাম রাখা কি বৈধ? থানা প্রতিনিধি সম্মেলন সফল করার আহ্বান বিকেএমের পার্কিংয়ে পড়ে থাকা গাড়ি সরাতে দারুল উলুম দেওবন্দের কড়া নির্দেশ মক্কা-মদিনায় হুথিদের ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা শায়খ সুদাইসের মাদরাসা প্রসঙ্গে ধর্মমন্ত্রীর বক্তব্যের ‘বিকৃতি’, প্রতিবাদ জানাল ধর্ম মন্ত্রণালয়

সাম্প্রদায়িক সম্প্রতি রক্ষায় চরমভাবে ব্যর্থ সরকার: জাফরুল্লাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কুমিল্লায় পূজা মণ্ডপে হামলার ঘটনায় সাম্প্রদায়িক সম্প্রতি রক্ষায় সরকার চরমভাবে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। এর দায় ভার সরকারকেই নিতে হবে বলেও উল্লেখ করেন তিনি।

কুমিল্লায় ঘটনাস্থল পরিদর্শন শেষে আজ শুক্রবার গণমাধ্যমকে এসব কথা বলেন প্রবীণ এ চিকিৎসক। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জোনায়েদ সাকি, নঈম জাহাঙ্গীর, শেখ রফিকুল ইসলাম বাবলু, ইশতিয়াক আজিজ ঊলফাত এবং ব্যারিস্টার সাদিয়া আরমান।

এর আগে কুমিল্লার নানুয়া দীঘিরপাড়, কাপড়িয়া পট্ট, দেশওয়ালী পট্রি ও ঘোষগাঁও গ্রাম পূজা মণ্ডপ পরিদর্শন করেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ। তিনি আরও বলেন, দশমীর বিসর্জনের পূর্বে এই প্রতিমা বিসর্জন দেওয়া লজ্জাজনক।

উল্লেখ্য, গত বুধবার সকালে কুমিল্লার নানুয়া দিঘিরপাড়ে পূজা মণ্ডপের মূর্তির পায়ের ওপর থেকে পবিত্র কুরআন শরিফ উদ্ধার করেন কোতোয়ালী থানার ওসি। ওই ঘটনা স্থানীয়দের মধ্যে জানাজানি হলে উত্তেজিত জনতা ওই পূজা মণ্ডপ, মন্দির ও প্রতিমা ভাঙচুর করে। এ ছাড়া একই ঘটনাকে কেন্দ্র করে দেশের আরও কয়েকটি জায়গায় মন্দিরে হামলার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বুধবার দিবাগত রাত থেকে দেশের অন্তত ২২টি জেলায় বিজিবি মোতায়েন করা হয়। চাঁদপুরের হাজীগঞ্জে কুরআন অবমাননাকারীদের বিরুদ্ধে আয়োজিত বিক্ষোভে গুলিতে চার জন নিহত হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ