রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৩ দিন পর সচল হলো বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বাকিতে বিক্রির সময় বেশি দাম রাখা কি বৈধ? থানা প্রতিনিধি সম্মেলন সফল করার আহ্বান বিকেএমের পার্কিংয়ে পড়ে থাকা গাড়ি সরাতে দারুল উলুম দেওবন্দের কড়া নির্দেশ মক্কা-মদিনায় হুথিদের ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা শায়খ সুদাইসের মাদরাসা প্রসঙ্গে ধর্মমন্ত্রীর বক্তব্যের ‘বিকৃতি’, প্রতিবাদ জানাল ধর্ম মন্ত্রণালয় মাদরাসায় শিশু নিপীড়ন রোধে কার্যকর পদক্ষেপ চান শায়খ আহমাদুল্লাহ ঢাকা থেকে ফেরার পথে খুন বরুণা মাদরাসার শিক্ষক মালয়েশিয়ার কেলাংয়ে আমিরে মজলিসের সমাবেশ, নতুন কমিটি গঠন পাকিস্তান তাবলিগের প্রবীণ মুরব্বি মাওলানা হাবিবুল হকের ইন্তেকাল

কুমিল্লার ঘটনার পেছনের কারণ খোঁজা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কুমিল্লার ঘটনা কী কারণে ঘটেছে, এ ঘটনার পেছনের কারণ খোঁজা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, যারা এ ঘটনায় জড়িত শিগগির তাদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি করা হবে।

শনিবার (১৬ অক্টোবর) রাজধানীর সেগুনবাগিচার শিল্পকলা একাডেমির এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

কুমিল্লার ঘটনায় যারা ক্ষুব্ধ হয়েছেন, তাদের ধৈর্য ধরার পরামর্শ দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সবাইকে চিহ্নিত করে সবার সামনে হাজির করা হবে। পবিত্র কোরআন আমরা মুসলমানরা হৃদয়ে ধারণ করি। কোরআনের অবমাননা যেভাবে দেখানো হয়েছে আমি বিশ্বাস করি সে রকম ঘটেনি।’

এ ঘটনার পর যারা অহেতুক ভাঙচুরে জড়িয়ে পড়ছে তাদের এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকারও আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ