রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বাকিতে বিক্রির সময় বেশি দাম রাখা কি বৈধ? থানা প্রতিনিধি সম্মেলন সফল করার আহ্বান বিকেএমের পার্কিংয়ে পড়ে থাকা গাড়ি সরাতে দারুল উলুম দেওবন্দের কড়া নির্দেশ মক্কা-মদিনায় হুথিদের ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা শায়খ সুদাইসের মাদরাসা প্রসঙ্গে ধর্মমন্ত্রীর বক্তব্যের ‘বিকৃতি’, প্রতিবাদ জানাল ধর্ম মন্ত্রণালয় মাদরাসায় শিশু নিপীড়ন রোধে কার্যকর পদক্ষেপ চান শায়খ আহমাদুল্লাহ ঢাকা থেকে ফেরার পথে খুন বরুণা মাদরাসার শিক্ষক মালয়েশিয়ার কেলাংয়ে আমিরে মজলিসের সমাবেশ, নতুন কমিটি গঠন পাকিস্তান তাবলিগের প্রবীণ মুরব্বি মাওলানা হাবিবুল হকের ইন্তেকাল দারুল উলুম দেওবন্দে সমবেত হচ্ছেন পাঁচ হাজার মাদরাসার প্রতিনিধি

ফের ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো উত্তর কোরিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: উত্তর কোরিয়া আবারও ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। স্থানীয় সময় সোমবার (১৮ অক্টোবর) এ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয়।

দক্ষিণ কোরিয়ার সিউলের জয়েন্ট চিফ অব স্টাফ (জেসিএস) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে। জানা গেছে, পেনিনসুলার পূর্বে সিনপো থেকে এ ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। বিষয়টি দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা বিশ্লেষণ করে দেখছে বলেও জানানো হয়।

দক্ষিণ কোরিয়ার ইউনহাপ বার্তা সংস্থা বলছে, যদিও সবশেষ ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে জেসিএস বিস্তারিত কোনো তথ্য দেয়নি।

সিনপো খুবই গুরুত্বপূর্ণ একটি নৌ শিপইয়ার্ড এবং এর আগেও উত্তর কোরিয়া সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ে এই বন্দর ব্যবহার করে, এমন অভিযোগও উঠে।

চলতি অক্টোবরের শুরুতে বিমানবিধ্বংসী ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। এর আগে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয় বলে অভিযোগ উঠে দেশটির বিরুদ্ধে। পিয়ংইয়ং ব্যালিস্টিক ও ক্রুজ উভয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় সেপ্টেম্বর মাসেও।

পরে আবারও উত্তর কোরিয়া স্বল্প পাল্লার ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করে বলে দাবি করে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী।

সেসময় উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত জাতিসংঘে জানান, পিয়ংইয়ংয়ের নিজের আত্মরক্ষার্থে এরকম ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর অধিকার রয়েছে। যেটি কেউ প্রত্যাখ্যান করতে পারে না।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ