রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বাকিতে বিক্রির সময় বেশি দাম রাখা কি বৈধ? থানা প্রতিনিধি সম্মেলন সফল করার আহ্বান বিকেএমের পার্কিংয়ে পড়ে থাকা গাড়ি সরাতে দারুল উলুম দেওবন্দের কড়া নির্দেশ মক্কা-মদিনায় হুথিদের ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা শায়খ সুদাইসের মাদরাসা প্রসঙ্গে ধর্মমন্ত্রীর বক্তব্যের ‘বিকৃতি’, প্রতিবাদ জানাল ধর্ম মন্ত্রণালয় মাদরাসায় শিশু নিপীড়ন রোধে কার্যকর পদক্ষেপ চান শায়খ আহমাদুল্লাহ ঢাকা থেকে ফেরার পথে খুন বরুণা মাদরাসার শিক্ষক মালয়েশিয়ার কেলাংয়ে আমিরে মজলিসের সমাবেশ, নতুন কমিটি গঠন পাকিস্তান তাবলিগের প্রবীণ মুরব্বি মাওলানা হাবিবুল হকের ইন্তেকাল দারুল উলুম দেওবন্দে সমবেত হচ্ছেন পাঁচ হাজার মাদরাসার প্রতিনিধি

বন্দুকধারীদের হামলায় নাইজেরিয়ায় নিহত ৪৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ার একটি সাপ্তাহিক বাজারে বন্দুকধারীদের হামলায় অন্তত ৪৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকেই।

সোমবার (১৮ অক্টোবর) দেশটির উত্তরাঞ্চলীয় সোকোতো প্রদেশে এ ঘটনা ঘটে।

সোকোতো প্রদেশের গভর্নর এক বিবৃতিতে জানিয়েছেন, গত রোববার (১৭ অক্টোবর) স্থানীয় গরন্য এলাকার একটি বাজারে হামলা করে বন্দুকধারীরা। যা পরদিন সোমবার সকাল পর্যন্ত অব্যাহত ছিল।

জানা গেছে, হামলার সময় ওই বাজারে বহু সংখ্যক ক্রেতা-বিক্রেতা উপস্থিত ছিলেন। বাজারটির চারদিক থেকে বন্দুকধারীরা এলোপাথাড়ি গুলি ছুড়ে। হামলার সময় পুলিশ চেষ্টা করেও ব্যর্থ হয়েছে।

উল্লেখ্য, নাইজেরিয়ার উত্তরাঞ্চলে ডাকাতি, হত্যা, লুটপাট, স্কুলের শিক্ষার্থীদের বন্দি ও জিম্মি করে মুক্তিপণ আদায়ের ঘটনা প্রায় ঘটে। সূত্র: রয়টার্স।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ