বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৭ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
‘আবাসন খাতে স্বচ্ছতা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবে সরকার’  পোশাক শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর জঙ্গল সলিমপুরে ৬ সড়ক নির্মাণে যুক্ত হচ্ছে সেনাবাহিনী দল থেকে বহিষ্কৃত এমপি নজরুলের আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি স্বাস্থ্য অধিদফতরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম বাংলাদেশ খেলাফত যুব মজলিসের পূর্বধলা উপ-শাখা কমিটি পুনর্গঠন খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক ছবি-ভিডিও প্রচার করে নারীর সম্মানহানি, ইসলাম কী বলে কামরাঙ্গীরচরে জমিয়তে উলামায়ে ইসলামের মতবিনিময় সভা ভিডিওকাণ্ডে এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার

কারওয়ান বাজারে বাসের ধাক্কায় নিহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকার কারওয়ান বাজারে বাসচাপায় একজন স্কুটিচালক নিহত হয়েছেন। বুধবার (২০ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে দুর্ঘটনা ঘটে।

পুলিশের তেজগাঁও অঞ্চলের সহকারী কমিশনার মাহমুদুল হাসান বলেন, নিহতের কাছে একটি জাতীয় পরিচয়পত্র পাওয়া গেছে। সেখানে নাম লেখা আছে সায়েদুর রহমান। বয়স ৪৩ বছর। ঠিকানা দেওয়া আছে তেজগাঁওয়ের পূর্ব নাখালপাড়া।

ঘটনার বিবরণে তিনি বলেন, ওই ব্যক্তি স্কুটি চালিয়ে ফার্মগেটের দিকে যাচ্ছিলেন। কারওয়ান বাজার এলাকার ‘নিউ স্টার’ রেস্তোরাঁর সামনে এলে পেছন থেকে গুলিস্তান টু আব্দুল্লাহপুর পথের ৩ নম্বরের একটি বাস তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ময়নাতদন্তের জন্য লাশ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। বাসটি আটক করা হলেও চালক পালিয়ে গেছেন বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা মাহমুদুল হাসান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ