মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু

যে ৫ খাবার খেলে হাড় মজবুত হয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মানুষের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হাড়ের সমস্যা বাড়ে। তখন হাড় দুর্বল হয়। কিছু কিছু খাবার আছে যেগুলো খেলে হাড় মজবুত থাকে। জেনে নিন এমনই ৫টি খাবার সম্পর্কে।

কলা: সকালের নাস্তায় কিংবা দিনের অন্য কোনও সময়ে হোক, রোজ এই ফলটি রাখতেই হবে। এতে রয়েছে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম। তা হাড় ও দাঁত শক্তিশালী করে তুলতে পারে।

পালং শাক: ভাতের পাতে শাক খেতে ভালবাসেন? হাড় মজবুত রাখতে এখন থেকেই খেতে শুরু করুন পালং শাক। পুষ্টিবিদদের মতে, এক কাপ সিদ্ধ করা পালং শাক রোজ শরীরের ২৫ শতাংশ ক্যালশিয়ামের চাহিদা মেটাতে পারে।

কমলালেবু: কমলালেবু খেতে ভালবাসেন? তবে সরাসরি খেলে চলবে না। খেতে হবে কমলা লেবুর রস। কারণ এতে থাকা ক্যালশিয়াম ও ভিটামিন ডি হাড় শক্তিশালী করে। রোজ কমলা লেবুর রস খেলে অস্টিওপোরোসিস হওয়ার ঝুঁকিও কমে।

বাদাম: কাজ করতে করতেই টুক করে মুখে পুরে নিন বাদাম। এতে ক্যালশিয়াম তো আছেই, সঙ্গে ম্যাগনেশিয়াম আর ফসফরাসের পরিমাণও নেহাত কম নয়। আর এই সব কয়টি উপাদানই হাড়ের স্বাস্থ্য ভাল রাখতে সহায়তা করে।

দই কিংবা দুধ: সকালের নাস্তায় রাখুন দুধ। আর দুধ যারা ঠিক মতো হজম করতে পারেন না, তাঁরা রোজ দুপুরে পাতে রাখুন টক দই। ক্যালশিয়ামের মাত্রা বেশি থাকায় দুধ বা দই দুইটিই হাড় মজবুত করতে সহায়তা করে। তবে ফ্যাটযুক্ত দুধ কোনও মতেই খাবেন না।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ