সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ

লন্ডনে হালাল বিষয়ে সচেতনতার লক্ষ্যে আগামী ৭ নভেম্বর সেমিনার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবুল কালাম আজাদ
আন্তর্জাতিক ডেস্ক: ইউরোপে ক্রমবর্ধমান মুসলিম জনসংখ্যার কারণে হালাল খাদ্যের চাহিদা ও গুরুত্বের প্রতি লক্ষ্য করে আগামী ৭ নভেম্বর হালাল বিষয়ক সেমিনারের আয়োজন করেছে ‘দ্যা অ্যাসোসিয়েশন অব হালাল রিটেইলারস’।

জানা যায়, ইউরোপে ক্রমবর্ধমান মুসলিম জনসংখ্যার কারণে প্রতিনিয়ত হালাল খাদ্য ও পণ্যের চাহিদা বৃদ্ধি পেলেও পণ্যের যথাযথ জোগান দেওয়া সম্ভব হচ্ছে না এবং এই খাতে পর্যাপ্ত পরিমাণ বিনিয়োগ‌ও করা হয়নি। ইউরোপীয় দেশগুলোতে মুসলমানদের বহুকাল ধরে বসবাসের কারণে দুঃখজনক হলেও সত্য যে অনেক মুসলমান হালাল খাদ্য ও পানীয়ের ব্যাপারে যথেষ্ট সচেতন নয়। আবার কিছু মানুষ হালাল খাদ্য ও পানীয়ের ব্যাপারে সচেতন হলেও হালাল পণ্যের ধারণার সাথে পরিচিত নয়। ইউরোপীয় দেশগুলোতে বসবাসরত সাধারণ মুসলমানদের মধ্যে হালাল খাদ্য ও পণ্যের গুরুত্ব ও প্রয়োজনীয়তা অনুভব করে গড়ে তোলা হয়েছে ‘দ্যা অ্যাসোসিয়েশন অব হালাল রিটেইলারস’। মুসলমানদের মধ্যে ধর্মীয় আবেগ সৃষ্টি করা বিশেষ করে হালাল খাদ্য ও পণ্যের গুরুত্ব তুলে ধরার মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করে মানুষকে হারাম থেকে বিরত রাখতে ও হালাল খাদ্য ও পণ্যে অভ্যস্ত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে এই অলাভজনক সংগঠন। তাছাড়া হালাল ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণের জন্যও বিরামহীন কাজ করে যাচ্ছে তারা।

এর‌ই ধারাবাহিকতায় আগামী ৭ নভেম্বর রবিবার, লন্ডনস্থ স্ট্র্যাটফোর্ড, ম্যারিল্যান্ডের তালিমুল কোরআন মসজিদ ও মাদরাসার হলে দ্যা অ্যাসোসিয়েশন অব হালাল রিটেইলারসের উদ্যোগে ব্রিটেন তথা ইউরোপে হালাল ইন্ডাস্ট্রির সম্ভাবনা ও প্রয়োজনীয়তা র্শীষক এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

No description available.

আলোচনা সভায় আলোচনা করবেন জামেয়া খাতামুন নাবিয়্যীন ব্রাডফোর্ড- এর সম্মানিত প্রিন্সিপাল ও আল মুমিন ম্যাগাজিনের প্রধান সম্পাদক মুফতি সাইফুল ইসলাম, বিশিষ্ট লেখক, গবেষক ও ইউনাইটেড ইনস্টিটিউট-এর পরচিালক মুফতি শরীফ সাঈদ। দ্যা অ্যাসোসিয়েশন অব হালাল রিটেইলারস কি ও কেন, এ ব্যাপারে কথা বলবেন এর ট্রাস্টি মাওলানা হোসাইন আহমদ। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন, দ্যা অ্যাসোসিয়েশন অব হালাল রিটেইলারসà§