সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ

ইসলামী ব্যাংকের সার্ভিস এক্সিল্যান্স ক্যাম্পেইন উদ্বোধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর সার্ভিস এক্সিল্যান্স ক্যাম্পেইন ইসলামী ব্যাংক টাওয়ারে উদ্বোধন করা হয়।

আজ রোববার (২৪ অক্টোবর) ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা প্রধান অতিথি হিসেবে এ ক্যাম্পেইন উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী এবং ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর জে কিউ এম হাবিবুল্লাহ, এফসিএস।

অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খান-এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মাহবুব আলম।

ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া, তাহের আহমেদ চৌধুরী ও মোঃ মোস্তাফিজুর রহমান সিদ্দিকী সহ ব্যাংকের বিভিন্ন উইং, ডিভিশন, জোন ও শাখাগুলোর প্রধান অনুষ্ঠানে উপস্থিত ও ভার্চুয়াল প্লাটফর্মে সংযুক্ত ছিলেন। ইসলামী ব্যাংকের সকল শাখা, উপশাখা ও অন্যান্য ইউনিটসমূহে এ ক্যাম্পেইন আগামী ১১ নভেম্বর ২০২১ পর্যন্ত চলবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ