বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু বন্যায় নিহত বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ জিয়াউর রহমানের হত্যায় অভিযুক্ত গ্রেফতার, কে এই মোজাফফর হেফাজত আমিরের আহ্বানে ৭ ইসলামী দলের বৈঠক অনুষ্ঠিত আরবি হরফের পতাকা নিয়ে উগ্রবাদী তৎপরতার প্রমাণ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী সড়ক দুর্ঘটনায় ২ সাংবাদিকের মৃত্যুতে ইসলামী আন্দোলনের শোক

দেশে ইসলাম ধর্মে বিশ্বাসীদেরও নিরাপত্তা নেই: ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলঅম ডেস্ক: হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের পাশাপাশি ইসলাম ধর্মে বিশ্বাসীদেরও কোনো নিরাপত্তা নেই বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘দেশে সাম্প্রদায়িক হামলায় নেতৃত্ব দিচ্ছে আওয়ামী লীগ ও ছাত্রলীগের লোকজন। রংপুরে যে ঘটনা ঘটেছে, তার নেতৃত্ব দিয়েছে ছাত্রলীগের নেতা। আরো বিভিন্ন জায়গায় তারা এসব করছে। জনগণের দৃষ্টিকে ভোটের অধিকার, গণতন্ত্রের অধিকার থেকে সরানোর জন্য সরকার এসব ঘটনা ঘটাচ্ছে’।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রবিবার সিলেটে হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব বলেন।

মির্জা ফখরুল আরো বলেন, ‘আওয়ামী লীগ সরকার সামগ্রিকভাবে মানুষের জীবনের নিরাপত্তা দিতে পারছে না। হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের যারা আছেন, তাদের ধর্ম পালনে উপাসনালয়গুলোরও নিরাপত্তা সরকার দিতে পারছে না। একই সঙ্গে দেশের ইসলাম ধর্মে বিশ্বাসী বৃহত্তর জনগোষ্ঠীরও কোনো নিরাপত্তা নেই। এটা পরিষ্কার যে, জনগণের সঙ্গে এই সরকারের কোনো সম্পর্ক নেই। যেহেতু তারা জনগণের ভোট পায় না, তাই ভোটের অধিকারের বিষয়টিকে তারা বিভিন্ন ইস্যু সৃষ্টি করে ঢাকতে চায়’।

আওয়ামী লীগ সরকারের অধীনে বিএনপি কোনো নির্বাচনে যাবে না মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, ‘এই সরকারের অধীনে কোনো সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। বাংলাদেশে তো নির্বাচনের কোনো পরিস্থিতি, পরিবেশ নেই। এখানে অনির্বাচিত সরকার, অবৈধ সরকার, যারা জনগণের ভোটে নির্বাচিত হয়নি। তারা নির্বাচন নির্বাচন খেলা করে গত দুটি টার্ম জোর করে ক্ষমতায় আছে। আমরা তখনই নির্বাচনে অংশগ্রহণ করব, যখন নির্বাচনের সত্যিকার পরিবেশ তৈরি হবে’।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন, সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার, মহানগর বিএনপির আহ্বায়ক আবদুল কাইয়ুম জালালী পংকী, সদস্য সচিব মিফতাহ সিদ্দিকী, বিএনপি নেতা আবুল কাহের শামীম, আবদুল কাইয়ুম, মিজানুর রহমান চৌধুরী প্রমুখ।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ