রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দারুল উলুম দেওবন্দে সমবেত হচ্ছেন পাঁচ হাজার মাদরাসার প্রতিনিধি পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান, হেবরনে ঘরছাড়া ৩০০ পরিবার নভেম্বরের প্রথম সপ্তাহেই বাড়তে পারে শীতের তীব্রতা  হজরত শাহজালালের মাজারের দানবাক্সে ৮৮ লাখ টাকা, মিলল স্বর্ণ-বিদেশি মুদ্রা  নৈতিক সমাজ গঠনে মসজিদ-মাদ্রাসার ভূমিকা গুরুত্বপূর্ণ: হাবিবুর রশিদ  খুতবার মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির আহ্বান ধর্মমন্ত্রীর পাকিস্তানে অস্থিতিশীলতায় আফগানিস্তানকে দায়ী করা বিভ্রান্তিকর: তালেবান মুখপাত্র আল-আকসার খতিবকে ধরে নিয়ে যাওয়ার নিন্দা জমিয়তের পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পুনঃস্থাপনের দাবি খেলাফত মজলিসের শতবর্ষী রেসকোর্স মসজিদের বিদ্যুৎ-পানির সংযোগ পুনর্বহালে দিল্লি হাইকোর্টের ‘না’

ইয়েমেনে সৌদি জোটের হামলায় ২৬৪ হুতি বিদ্রোহী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের উত্তরাঞ্চলের মারিব অঞ্চলে গত তিন দিনে ২৬৪ জনেরও বেশি হুতি বিদ্রোহীকে হত্যার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জোট।

বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রোববার (২৪ অক্টোবর) জোটের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, কৌশলগত শহর মারিবের কাছে গত তিন দিনে ২৬৪ জনেরও বেশি হুথি বিদ্রোহীকে হত্যা করা হয়েছে।

জোটের বরাত দিয়ে সৌদি প্রেস অ্যাজেন্সি (এসপিএ) জানায়, মারিবের ৫০ কিলোমিটার দক্ষিণের আল-জাওবা এবং আল-কাসসারার ৩০ কিলোমিটার উত্তরপশ্চিমে হামলায় হুতি বিদ্রোহীদের ৩৬টি সামরিক যানবাহন ধ্বংস হয়েছে। এ সময় ২৬৪ জনের বেশি হুথি সদস্য নিহত হয়।

তবে সৌদি জোটের এই বিবৃতির সত্যতা নিরপেক্ষভাবে যাচাই করতে পারেনি এএফপি। এছাড়া, এই হামলা নিয়ে হুতিদের কাছ থেকে এখন পর্যন্ত কোনো বক্তব্য পাওয়া যায়নি।

২০১৪ সালে হুতি বিদ্রোহীরা রাজধানী সানা দখল করে সৌদি সমর্থিত আবদে রাব্বু মনসুর হাদির সরকারকে ক্ষমতাচ্যুত করে।

হাদি রিয়াদে পালিয়ে যাওয়ার পর তাকে ফের ইয়েমেনের ক্ষমতায় বসাতে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত ২০১৫ সালের মার্চে ইয়েমেনের গৃহযুদ্ধে হস্তক্ষেপ করে। এরপর থেকে দুপক্ষের লড়াই ও জোট বাহিনীর নির্বিচার বিমান হামলায় লাখো ইয়েমেনি নিহত হয়েছেন। যদিও দেশটির গুরুত্বপূর্ণ প্রায় সব শহর ও এলাকা হুতিদের নিয়ন্ত্রণেই রয়ে গেছে।

সৌদি জোটের অবরোধের মধ্যে থাকা দেশটিতে বিশ্বের সবচেয়ে ভয়াবহ মানবিক সঙ্কট দেখা দিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। বাস্তুহারা হয়েছেন লাখ লাখ মানুষ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ