রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দারুল উলুম দেওবন্দে সমবেত হচ্ছেন পাঁচ হাজার মাদরাসার প্রতিনিধি পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান, হেবরনে ঘরছাড়া ৩০০ পরিবার নভেম্বরের প্রথম সপ্তাহেই বাড়তে পারে শীতের তীব্রতা  হজরত শাহজালালের মাজারের দানবাক্সে ৮৮ লাখ টাকা, মিলল স্বর্ণ-বিদেশি মুদ্রা  নৈতিক সমাজ গঠনে মসজিদ-মাদ্রাসার ভূমিকা গুরুত্বপূর্ণ: হাবিবুর রশিদ  খুতবার মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির আহ্বান ধর্মমন্ত্রীর পাকিস্তানে অস্থিতিশীলতায় আফগানিস্তানকে দায়ী করা বিভ্রান্তিকর: তালেবান মুখপাত্র আল-আকসার খতিবকে ধরে নিয়ে যাওয়ার নিন্দা জমিয়তের পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পুনঃস্থাপনের দাবি খেলাফত মজলিসের শতবর্ষী রেসকোর্স মসজিদের বিদ্যুৎ-পানির সংযোগ পুনর্বহালে দিল্লি হাইকোর্টের ‘না’

বিমানবন্দর থেকে ১২ কেজি স্বর্ণ জব্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বিমানের ভেতর থেকে ১২ কেজি স্বর্ণের বার জব্দ করা হয়েছে।

রোববার রাত সাড়ে ১১টার দিকে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে স্বর্ণগুলো জব্দ করে
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের একটি দল।

শুল্ক গোয়েন্দার সহকারী রাজস্ব কর্মকর্তা সফিকুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

শুল্ক গোয়েন্দা সূত্র জানিয়েছে, বিমানের দুবাই ফেরত একটি ফ্লাইটের কার্গো হোল থেকে ১০৪টি স্বর্ণের বার ও অলংকার জব্দ করা হয়েছে। ১২ কেজি ওজনের এসব স্বর্ণের বাজার মূল্য প্রায় সাড়ে ৮ কোটি টাকা। স্বর্ণের বারগুলো পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছিল। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ আটক হয়নি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ