বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু বন্যায় নিহত বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ জিয়াউর রহমানের হত্যায় অভিযুক্ত গ্রেফতার, কে এই মোজাফফর হেফাজত আমিরের আহ্বানে ৭ ইসলামী দলের বৈঠক অনুষ্ঠিত আরবি হরফের পতাকা নিয়ে উগ্রবাদী তৎপরতার প্রমাণ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী সড়ক দুর্ঘটনায় ২ সাংবাদিকের মৃত্যুতে ইসলামী আন্দোলনের শোক

সীরাতুন্নবী সা. উপলক্ষে ইসলামী আন্দোলনের মাসব্যাপী কর্মসূচি গ্রহণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পবিত্র সীরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

কর্মসূচির মধ্যে রয়েছে সীরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতা, হামদ-নাত ও তিলাওয়াত প্রতিযোগিতা, প্রবন্ধ রচনা, সীরাতুন্নবী সা. জাতীয় সম্মেলন, বিশ্বে কুরআন হিফজ প্রতিযোগিতায় ১ম, দ্বিতীয় তৃতীয়স্থান অর্জনকারী হাফেজে কুরআনদের সম্মাননা ও পুরস্কার প্রদান ইত্যাদি।

ইতিমধ্যেই এসকল কর্মসূচি নবীপ্রেমিকদের মাঝে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। হাজার হাজার মানুষ এসকল প্রতিযোগিতায় অংশগ্রহণের লক্ষে নিবন্ধন করছেন। ২৯ অক্টোবর শুক্রবার দিনব্যাপী প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এবং ৫ নভেম্বর জাতীয় সীরাত সম্মেলন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।

জাতীয় সীরাত সম্মেলনে দেশের বরেণ্য পীর মাশায়েখ, রাজনৈতিক নেতৃবৃন্দ, জাতীয় বুদ্ধিজীবীগণ উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।

এ সকল কর্মসূচি সফলের লক্ষ্যে সংগঠনের ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে। ইতিমধ্যেই পোস্টার, হ্যান্ডবিল, ব্যানার ঢাকার বিভিন্ন এলাকায় শোভা পাচ্ছে।

এ কর্মসূচি প্রসঙ্গে সংগঠনের ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম বলেন, রাসূলুল্লাহ সা. পুর্ণাঙ্গ জিন্দেগী নবীপ্রেমিক মানুষের কাছে তুলে ধরে সে আলোকে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র গঠনে উদ্ধুদ্ধ করাই মূল উদ্দেশে। তাছাড়া রাসূল সা. এর আদর্শ প্রতিষ্ঠিত না থাকায় সমাজ ব্যবস্থা যে কত ভয়ঙ্কর তা বলাই বাহুল্য।

তিনি বলেন, আইয়্যামে জাহেলিয়াতের ঘোর অন্ধকারে নিমজ্জিত জাতি। বর্বর, বেদুঈন, শিক্ষা ও আলো থেকে বঞ্চিত অন্যায় জুলুম ও অনৈতিকতার সয়লাব মানবজাতি। ঠিক এমন সময় অরাজকতার অন্ধকারে আকস্মিকভাবে জ্বলে উঠলো আলোক মশাল।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ