বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৭ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
‘আবাসন খাতে স্বচ্ছতা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবে সরকার’  পোশাক শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর জঙ্গল সলিমপুরে ৬ সড়ক নির্মাণে যুক্ত হচ্ছে সেনাবাহিনী দল থেকে বহিষ্কৃত এমপি নজরুলের আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি স্বাস্থ্য অধিদফতরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম বাংলাদেশ খেলাফত যুব মজলিসের পূর্বধলা উপ-শাখা কমিটি পুনর্গঠন খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক ছবি-ভিডিও প্রচার করে নারীর সম্মানহানি, ইসলাম কী বলে কামরাঙ্গীরচরে জমিয়তে উলামায়ে ইসলামের মতবিনিময় সভা ভিডিওকাণ্ডে এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার

এবার এসএসসি ও সমমানের পরীক্ষার্থী ২২ লাখ ২৭ হাজার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আগামী ১৪ নভেম্বর থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে বলে আজ বুধবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান, গত বছরে তুলনায় ২০২১ সালে পরীক্ষার্থী বেড়েছে এক লাখ ৭৯ হাজার ৩৩৪ জন। বৃদ্ধির হার ৮ দশমিক ৭৬ শতাংশ। এ ছাড়া গত বছরের তুলনায় মোট প্রতিষ্ঠান বেড়েছে ১৫১টি এবং কেন্দ্র বেড়েছে ১৬৭টি। এ বছর এসএসসি ও সমমানের মোট পরীক্ষার্থী ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন। মোট কেন্দ্র তিন হাজার ৬৭৯টি এবং মোট প্রতিষ্ঠান ২৯ হাজার ৩৫টি।

শিক্ষামন্ত্রী আরও জানান, পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের সামাজিক দূরত্ব বজায় রাখাসহ নয়টি নির্দেশনা মেনে চলতে হবে।

এ ছাড়া এসএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষ্যে ৮ নভেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ থাকবে। আর, পরীক্ষার্থীরা কোভিড টিকা পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে।

এ ছাড়া শিক্ষামন্ত্রী বলেন, ‘প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়ালে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। গুজব ছড়ানো কিংবা প্রশ্ন ফাঁসের চেষ্টা করলেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, কোনো পরীক্ষার্থী কোভিডে আক্রান্ত হলে তাকে কেন্দ্রে না এনে হাসপাতালে বা বিকল্প স্থানে পরীক্ষার আয়োজন করা হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ