রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দারুল উলুম দেওবন্দে সমবেত হচ্ছেন পাঁচ হাজার মাদরাসার প্রতিনিধি পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান, হেবরনে ঘরছাড়া ৩০০ পরিবার নভেম্বরের প্রথম সপ্তাহেই বাড়তে পারে শীতের তীব্রতা  হজরত শাহজালালের মাজারের দানবাক্সে ৮৮ লাখ টাকা, মিলল স্বর্ণ-বিদেশি মুদ্রা  নৈতিক সমাজ গঠনে মসজিদ-মাদ্রাসার ভূমিকা গুরুত্বপূর্ণ: হাবিবুর রশিদ  খুতবার মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির আহ্বান ধর্মমন্ত্রীর পাকিস্তানে অস্থিতিশীলতায় আফগানিস্তানকে দায়ী করা বিভ্রান্তিকর: তালেবান মুখপাত্র আল-আকসার খতিবকে ধরে নিয়ে যাওয়ার নিন্দা জমিয়তের পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পুনঃস্থাপনের দাবি খেলাফত মজলিসের শতবর্ষী রেসকোর্স মসজিদের বিদ্যুৎ-পানির সংযোগ পুনর্বহালে দিল্লি হাইকোর্টের ‘না’

গুলশানের আবাসিক ভবনে আগুন, ১ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর গুলশান-২-এর একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে। আজ বুধবার বেলা ১১টা ৩৮ মিনিটে এ আগুনের সূত্রপাত।

তবে, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের দুটি ইউনিট এ আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ১২টা ৪০ মিনিটে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা রাফি আল ফারুক এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘গুলশান-২-এর নয় নম্বর রোডের ৩৮ নম্বর ভবনে এ অগ্নিকাণ্ড ঘটে। ভবনটির নিচ তলা থেকে আগুনের সূত্রপাত বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। খবর পেয়ে প্রথমে দুটি ইউনিট পাঠানো হয়। পরে আরও চারটি ইউনিট পাঠানো হয়।’

‘তবে প্রথমে পাঠানো দুটি ইউনিটই আগুন নিয়ন্ত্রণে এনে ফেলে। যদিও এখন ঘটনাস্থলে ছয়টি ইউনিটই রয়েছে। এখন নির্বাপণের কাজ চলছে। কিন্তু কেন বা কীভাবে এ আগুন লেগেছে তা এখনও জানা যায়নি। এমনকি, ক্ষয়-ক্ষতির পরিমাণও জানা সম্ভব হয়নি এখনও’, যোগ করেন রাফি আল ফারুক।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ