বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৭ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
‘আবাসন খাতে স্বচ্ছতা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবে সরকার’  পোশাক শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর জঙ্গল সলিমপুরে ৬ সড়ক নির্মাণে যুক্ত হচ্ছে সেনাবাহিনী দল থেকে বহিষ্কৃত এমপি নজরুলের আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি স্বাস্থ্য অধিদফতরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম বাংলাদেশ খেলাফত যুব মজলিসের পূর্বধলা উপ-শাখা কমিটি পুনর্গঠন খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক ছবি-ভিডিও প্রচার করে নারীর সম্মানহানি, ইসলাম কী বলে কামরাঙ্গীরচরে জমিয়তে উলামায়ে ইসলামের মতবিনিময় সভা ভিডিওকাণ্ডে এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার

মিতু হত্যা: বাবুলের আবেদনের শুনানি পেছাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মিতু হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা প্রথম মামলার বাদী (মিতুর স্বামী) সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের নারাজি আবেদনের পরবর্তী শুনানির জন্য আগামী ৩ নভেম্বর তারিখ ধার্য করেছেন আদালত।

বুধবার (২৭ অক্টোবর) সকালে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম মেহনাজ রহমানের আদালত বাবুল আক্তারের নারাজি আবেদনের শুনানি না করে পরবর্তী শুনানির জন্য এ দিন ধার্য করেন।

এর আগে তার নিজের করা মামলায় নারাজি আবেদনে শুনানিতে অংশ নিতে আদালতে কড়া পুলিশি পাহারায় হাজির করা হয় বাবুল আক্তারকে।

স্ত্রী মিতু হত্যার পর স্বামী বাবুল আক্তার নিজে বাদী হয়ে পাচলাইশ থানায় একটি মামলার করেন। সেই মামলায় দীর্ঘ তদন্তের পর বাদী নিজেই হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত- এমন প্রমাণ পায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন। এরপর গত ১৬ মে আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেয় পিবিআই।

প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে গত ১৪ অক্টোবর নারাজির আবেদন করেন বাবুলের আইনজীবী। বুধবার নারাজি আবেদনের শুনানি না করে পরবর্তী ৩ নভেম্বর দিন ধার্য করেন আদালত।

বাবুল আক্তারের আইনজীবী শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, আমরা নারাজির আবেদন করেছি। তবে বিচারক সেই পরবর্তী শুনানির দিন ৩ নভেম্বর ধার্য করেছে।

২০১৬ সালের ৫ জুন সকালে চট্টগ্রাম নগরের নিজাম রোডে দুর্বৃত্তদের গুলি ও ছুরিকাঘাতে খুন হন মাহমুদা খানম মিতু। এর পর বাবুল আক্তার বাদী হয়ে একটি মামলা এবং গত বছর বাবুল আক্তারকে প্রধান আসামি করেন আরেকটি মামলা করেন মিতুর বাবা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ