রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দারুল উলুম দেওবন্দে সমবেত হচ্ছেন পাঁচ হাজার মাদরাসার প্রতিনিধি পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান, হেবরনে ঘরছাড়া ৩০০ পরিবার নভেম্বরের প্রথম সপ্তাহেই বাড়তে পারে শীতের তীব্রতা  হজরত শাহজালালের মাজারের দানবাক্সে ৮৮ লাখ টাকা, মিলল স্বর্ণ-বিদেশি মুদ্রা  নৈতিক সমাজ গঠনে মসজিদ-মাদ্রাসার ভূমিকা গুরুত্বপূর্ণ: হাবিবুর রশিদ  খুতবার মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির আহ্বান ধর্মমন্ত্রীর পাকিস্তানে অস্থিতিশীলতায় আফগানিস্তানকে দায়ী করা বিভ্রান্তিকর: তালেবান মুখপাত্র আল-আকসার খতিবকে ধরে নিয়ে যাওয়ার নিন্দা জমিয়তের পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পুনঃস্থাপনের দাবি খেলাফত মজলিসের শতবর্ষী রেসকোর্স মসজিদের বিদ্যুৎ-পানির সংযোগ পুনর্বহালে দিল্লি হাইকোর্টের ‘না’

নির্বাচনি সংঘর্ষ ঠেকাতে স্থানীয় প্রশাসনকে ইসি'র চিঠি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দ্বিতীয় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে দেশের বিভিন্ন জায়গায় ঘটছে সংঘর্ষ ও হতাহতের ঘটনা। সহিংসতায় এ পর্যন্ত মারা গেছে ৯ জন। এ ধরনের ঘটনা ঠেকাতে স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দিয়ে চিঠি দিচ্ছে ইসি।

দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের বাকি এখনো ১৩ দিন। এরই মধ্যে স্থানীয় সরকার পরিষদের এই নির্বাচনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে ঘটছে সহিংসতার ঘটনা।

আজ বৃহস্পতিবার ভোরে নরসিংদীর রায়পুরায় চরাঞ্চল কাচারিকান্দিতে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে মারা যায় দুইজন। আহত হন অন্তত ২০ জন।

এছাড়া, নেত্রকোণা সদর ৮নং দক্ষিণ বিশিউড়া ইউনিয়নে নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ অফিসসহ বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় আহত হন ১৫ জন।

এর আগে ১৫ অক্টোবর মাগুরায় চারজন, ২৩ অক্টোবর সিলেট ও ২৪ অক্টোবর ফরিদপুরে একজন করে এবং বুধবার রাঙ্গামাটিতে একজন নিহত হয়েছেন। দলীয় প্রার্থীদের সঙ্গে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের বিরোধই মূল কারণ।

তাছাড়া চট্টগ্রামের মিরসরাইয়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর কার্যালয়ে প্রতিপক্ষের হামলা, কুমিল্লায় ছাত্রলীগের নেতা গুলিবিদ্ধ হওয়ার খবরও সংবাদ শিরোনাম হয়েছে।

পুলিশ সদরের ডিআইজি (অপারেসন্স) গোলাম হায়দার বলেন, যেখানেই এ ধরনের বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে পুলিশ ব্যবস্থা নিয়েছে। নিরাপত্তার জন্য যা যা করা লাগে, যেমনঃ টহল দেয়া, সবার সাথে কথা বলা এবং সমন্বয় করা। সবই করা হচ্ছে।

নির্বাচনের আগে এমন সহিংসতার ঘটনা দুঃখজনক বলে মনে করছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন। তিনি বলেন, সুখকর কিছু নয়, নিশ্চিত করতে হবে কিভাবে মানুষের জানমাল রক্ষা করা যায়। নির্বাচনি সহিংসতা রোধে স্থানীয় প্রশাসনকে আবারো চিঠি দিয়েছে ইসি। প্রার্থী ও অতি উৎসাহী সমর্থকদের সঙ্গে কথা বলতে বলা হয়েছে।

তবে নির্বাচনি সহিংসতার দায় কমিশন এড়াতে পারে না, এসব থামাতে স্থানীয় প্রশাসন এবং ক্ষমতাসীন দলকেই এগিয়ে আসতে হবে উল্লেখ করে সাবেক নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ বলেন, তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশনের ওপর দায়িত্ব বেড়ে যায়। আইনশৃঙ্খলা বাহিনীর ওপরও দায়িত্ব বেড়ে যায়। যেহেতু সরকারি দলের সঙ্গে অন্য প্রার্থীদের গোলমালের ঘটনা ঘটে তাই সরকারি দলের নেতাদের আরো শক্তভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হবে।

গেল ২১ জুন ও ২০ সেপ্টেম্বর প্রধম ধাপের ইউপি নির্বাচনে সাতজনের মৃত্যু ও প্রায় দুইশোজন আহত হয়েছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ