বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু বন্যায় নিহত বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ জিয়াউর রহমানের হত্যায় অভিযুক্ত গ্রেফতার, কে এই মোজাফফর হেফাজত আমিরের আহ্বানে ৭ ইসলামী দলের বৈঠক অনুষ্ঠিত আরবি হরফের পতাকা নিয়ে উগ্রবাদী তৎপরতার প্রমাণ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী সড়ক দুর্ঘটনায় ২ সাংবাদিকের মৃত্যুতে ইসলামী আন্দোলনের শোক

বাংলাদেশে অফিস খুলছে গুগল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন প্রতিষ্ঠান গুগল বাংলাদেশে অফিস চালু করতে যাচ্ছে। বাংলাদেশের অফিস পরিচালনার দায়িত্ব দেওয়া হচ্ছে বাংলাদেশি তরুণ তানভীর রহমানকে।

প্রযুক্তি প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী সুন্দর পিচাই শিগগিরই এ বিষয়ে ঘোষণা দেবেন বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন তানভীর রহমান নিজেই।

তানভীর রহমান বলেন, গুগল বাংলাদেশের পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছি। আমি বাংলাদেশ অফিস ও যুক্তরাষ্ট্রে কাজ করবো। শিগগিরই আমার নিয়োগের বিষয়টি গুগল থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

প্রাতিষ্ঠানিকভাবে নভেম্বর থেকে কাজ শুরু করবেন তানভীর রহমান। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বহু-দেশীয় আন্তর্জাতিক দায়িত্ব পালন করবেন তিনি। নতুন অবস্থান থেকে দেশের আইটি খাতের জন্য ভালো কিছু করা যায় এমন সুযোগ খুঁজতে চান ৩২ বছর বয়সী এই তরুণ।

এর আগে বাংলাদেশের কান্ট্রি কনসালট্যান্ট হিসেবে নিয়োগ পেয়েছিলেন কাজী মনিরুল কবীর। তার সময়েই বাংলাদেশে গুগলের অফিস চালুর কথা শোনা গিয়েছিল। তিনি সিঙ্গাপুর অফিস থেকে গুগলের বাংলাদেশ কার্যক্রম সামলাতেন। এছাড়া কাজী আনওয়ারুস সালাম গুগলের কান্ট্রি ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্ট হিসেবে কিছুদিন কাজ করেছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ