বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৭ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
‘আবাসন খাতে স্বচ্ছতা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবে সরকার’  পোশাক শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর জঙ্গল সলিমপুরে ৬ সড়ক নির্মাণে যুক্ত হচ্ছে সেনাবাহিনী দল থেকে বহিষ্কৃত এমপি নজরুলের আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি স্বাস্থ্য অধিদফতরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম বাংলাদেশ খেলাফত যুব মজলিসের পূর্বধলা উপ-শাখা কমিটি পুনর্গঠন খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক ছবি-ভিডিও প্রচার করে নারীর সম্মানহানি, ইসলাম কী বলে কামরাঙ্গীরচরে জমিয়তে উলামায়ে ইসলামের মতবিনিময় সভা ভিডিওকাণ্ডে এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার

প্রতারণা মামলায় আদিয়ান মার্টের সিইওসহ গ্রেফতার ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: প্রতারণার মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান আদিয়ান মার্টের সিইও জুবায়েরসহ চারজনকে চুয়াডাঙ্গা থেকে গ্রেফতার করা হয়। শুক্রবার (২৯ অক্টোবর) দুপুর থেকে মধ্যরাত পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

শনিবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে এক প্রেস ব্রিফিংয়ে ঝিনাইদহ (সিপিসি২) র‍্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ শরিফুল আহসান এ তথ্য জানায়।

গ্রেফতারকৃতরা হলেন, আদিয়ান মার্টের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জুবাইর সিদ্দিকী ওরফে মানিক, তার ছোট ভাই মাহমুদ সিদ্দিকী ওরফে রতন ও বাবা আবু বকর সিদ্দিক এবং ম্যানেজার মিনারুল ইসলাম।

র‍্যাব জানিয়েছেন,বৃহস্পতিবার দুপুরে সিইও জুবায়ের সিদ্দিককে খুলনা শহর থেকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্যে আদিয়ান মার্টের চুয়াডাঙ্গা কার্যালয় থেকে ম্যানেজার মিনারুল ইসলাম, সিইও এর বাবা আবু বকর সিদ্দিক ও ছোট ভাই রতন সিদ্দিককে রাতে গ্রেফতার করা হয়। পরে চুয়াডাঙ্গা সদর থানায় তাদের বিরুদ্ধে ২৮ লাখ টাকার প্রতারণা মামলা করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ