রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৮ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দারুল উলুম দেওবন্দে সমবেত হচ্ছেন পাঁচ হাজার মাদরাসার প্রতিনিধি পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান, হেবরনে ঘরছাড়া ৩০০ পরিবার নভেম্বরের প্রথম সপ্তাহেই বাড়তে পারে শীতের তীব্রতা  হজরত শাহজালালের মাজারের দানবাক্সে ৮৮ লাখ টাকা, মিলল স্বর্ণ-বিদেশি মুদ্রা  নৈতিক সমাজ গঠনে মসজিদ-মাদ্রাসার ভূমিকা গুরুত্বপূর্ণ: হাবিবুর রশিদ  খুতবার মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির আহ্বান ধর্মমন্ত্রীর পাকিস্তানে অস্থিতিশীলতায় আফগানিস্তানকে দায়ী করা বিভ্রান্তিকর: তালেবান মুখপাত্র আল-আকসার খতিবকে ধরে নিয়ে যাওয়ার নিন্দা জমিয়তের পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পুনঃস্থাপনের দাবি খেলাফত মজলিসের শতবর্ষী রেসকোর্স মসজিদের বিদ্যুৎ-পানির সংযোগ পুনর্বহালে দিল্লি হাইকোর্টের ‘না’

শিক্ষার্থীদের টিকা নিয়ে মাউশির নতুন নির্দেশনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনা ভাইরাসের সংক্রমণরোধে সোমবার (১ নভেম্বর) থেকে ঢাকা মহানগরীর ১২-১৭ বছর বয়সী স্কুল শিক্ষার্থীদের ফাইজার-বায়োএনটেকের টিকা দেওয়া শুরু হবে।

প্রতিদিন ৪০ হাজার শিশুকে টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। এরপর পর্যায়ক্রমে সারা দেশে এ টিকা কার্যক্রম চলবে বলে জানিয়েছে স্বাস্থা ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

এ জন্য শিক্ষার্থীদের টিকা পেতে ‘সুরক্ষা’ ওয়েবসাইটে রেজিস্ট্রেশনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। মাউশির এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

মাউশির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টিকার জন্য ঢাকা মহানগরীর শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাওয়া শিক্ষার্থীদের সঠিক ফরম্যাটের তথ্য সুরক্ষা ওয়েবসাইটে রেজিস্ট্রেশনের জন্য অন্তর্ভুক্ত করা হয়েছে। শিক্ষার্থীদের টিকা গ্রহণের লক্ষ্যে সুরক্ষা ওয়েবসাইটে জন্মনিবন্ধন নম্বর দিয়ে রেজিস্ট্রেশনের লিংকে (https://surokkha.gov.bd/birth-reg-enroll) ঢুকে দ্রুততম সময়ে জরুরি ভিত্তিতে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। কেন্দ্র নির্বাচনের জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতায় থাকা শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ‘ঢাকা উত্তর সিটি করপোরেশন’ এবং টিকা গ্রহণের কেন্দ্র হিসেবে ‘ঢাকা স্কুল কেন্দ্র (উত্তর)’ নির্বাচন করবে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতায় থাকা শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন’ এবং টিকা গ্রহণের কেন্দ্র হিসেবে ‘ঢাকা স্কুল কেন্দ্র (দক্ষিণ)’ নির্বাচন করবে। রেজিস্ট্রেশনের সময় দেওয়া মুঠোফোন নম্বরে টিকা নেওয়ার তারিখ এসএমএসের মাধ্যমে এবং সংশ্লিষ্ট কোন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীরা টিকা নেবে, তা পরে জানানো হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কোনো কারণে যদি ‘সুরক্ষা’ অ্যাপে রেজিস্ট্রেশন না হয়, তাহলে তাদের সঠিক তথ্য আগের নির্দেশনা অনুযায়ী সঠিক ফরম্যাটে এক্সেল ফাইলে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাঠাতে হবে। জন্মনিবন্ধন নম্বর টেক্সট ফরম্যাটে এবং এক্সেল শিটে নির্ধারিত তারিখের ফরম্যাট অনুযায়ী (yyyy-mm-dd) ই–মেইলে (student.vaccination2021@gmail.com) পাঠাতে হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ