বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজায় ৭৩ হাজার ছাড়াল নিহতের সংখ্যা অত্যাধুনিক মার্কিন ড্রোন ভূপাতিত হারামাইনে এ সপ্তাহে খুতবা দেবেন শায়খ মাহের ও শায়খ হুসাইন বিকেএম পল্টন থানা শাখার সভাপতি বদর ও সম্পাদক মনির ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্যমন্ত্রীর পরামর্শ ও হাসপাতালগুলোকে জরুরি নির্দেশ ৭ দলের সঙ্গে বসছে হেফাজত, আজ চোখ থাকবে বাবুনগরে শাপলা হত্যাকাণ্ড: হাসিনাসহ ৪২ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা সাবেক আমির হাসপাতালে, দেখতে গেলেন বিকেএম মহাসচিব সরকারের শিক্ষার্থীবান্ধব উদ্যোগকে স্বাগত জানাল ইসলামী ছাত্র আন্দোলন ক্রিপ্টোকারেন্সি নিয়ে মুফতি তাকি উসমানীর ফতোয়া, ব্যাখ্যা চাইল পাকিস্তান সরকার

তাবলিগের মুরব্বি মাওলানা যুবায়ের অসুস্থ: দোয়া কামনা ‍

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।।

দাওয়াতে তাবলিগের অন্যতম মুরব্বি ও কাকরাইল মসজিদের খতিব হাফেজ মাওলানা মুহাম্মাদ যুবায়ের অসুস্থ। লাগাতার সফরের কারণে ক্লান্ত ও অসুস্থ হয়ে পড়েছেন।

পারিবারিক সূত্র আওয়ার ইসলামকে জানায়, রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতালে দুইতিন চিকিৎসা নেয়ার পর বর্তমানে এনজিওগ্রামসহ নানান পরীক্ষা শেষে প্রেসার লো নিয়ে বনশ্রীর ইয়ামাগাতা ঢাকা ফ্রেন্ডশিপ হাসপাতালে ভর্তি রয়েছেন।

এর আগে ২০১৯ সালে দীর্ঘ ৫ ঘণ্টা অস্ত্রোপচারের মাধ্যমে তার হার্টে দুটি এনজিওপ্লাস্টিক বসানো হয়।

উল্লেখ্য, মাওলানা জুবায়ের ২০০৮ সাল থেকে হৃদরোগে আক্রান্ত। দুই দফায় তার হার্টে একাধিক বার রিং পরানো হয়। ফের অসুস্থবোধ করলে তিনি গত ৪ এপ্রিল চিকিৎসার জন্য জাপানের উদ্দেশে দেশত্যাগ করেন।

মাওলানা মুহাম্মাদ যুবায়েরের পরিবার দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

মাওলানা যুবায়ের তাবলিগ জামাতের শীর্ষ মুরব্বি। বিশ্ব ইজতেমায় আখেরি মোনাজাত পরিচালনা করেন তিনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ