বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজায় ৭৩ হাজার ছাড়াল নিহতের সংখ্যা অত্যাধুনিক মার্কিন ড্রোন ভূপাতিত হারামাইনে এ সপ্তাহে খুতবা দেবেন শায়খ মাহের ও শায়খ হুসাইন বিকেএম পল্টন থানা শাখার সভাপতি বদর ও সম্পাদক মনির ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্যমন্ত্রীর পরামর্শ ও হাসপাতালগুলোকে জরুরি নির্দেশ ৭ দলের সঙ্গে বসছে হেফাজত, আজ চোখ থাকবে বাবুনগরে শাপলা হত্যাকাণ্ড: হাসিনাসহ ৪২ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা সাবেক আমির হাসপাতালে, দেখতে গেলেন বিকেএম মহাসচিব সরকারের শিক্ষার্থীবান্ধব উদ্যোগকে স্বাগত জানাল ইসলামী ছাত্র আন্দোলন ক্রিপ্টোকারেন্সি নিয়ে মুফতি তাকি উসমানীর ফতোয়া, ব্যাখ্যা চাইল পাকিস্তান সরকার

স্ত্রী ও সন্তানের পর করোনায় চলে গেলেন সিরিয়ার মুহাদ্দিস শায়খ হুসাইন সেলিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সিরিয়ার প্রসিদ্ধ হাদিস গবেষক ও মুহাদ্দিস শায়খ হুসাইন সেলিম আসাদ আদ দারানি করোনায় আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন।

গতকাল রোববার (৩১ অক্টোবর) করোনায় আক্রান্ত হয়ে মিসরের আলেকজান্দ্রিয়া শহরে তিনি ইন্তেকাল করেন। কয়েকদিন আগে তিনি করোনায় আক্রান্ত স্ত্রী ও পুত্রকে হারিয়েছেন।

শায়খ হুসাইন আসাদ ছিলেন সিরিয়ার দামেসক শহরের দারাইয়া এলাকার শীর্ষ আলেম। গত সাত বছর যাবত তিনি মিসরের আলেকজান্দ্রিয়ায় সপরিবারে বসবাস করছেন। উচ্চতর হাদিস গবেষণা ও হাদিসের প্রাচীন গ্রন্থাবলির ব্যাখ্যা ও নিরীক্ষণে তিনি ছিলেন প্রবীণ ব্যক্তি। বাড়ির গ্রন্থাগারে সারাবেলা কাটিয়ে দিতেন পড়াশোনায়। হাদিসের সুবিশাল গ্রন্থের ব্যাখ্যা-বিশ্লেষণ ও লিরীক্ষণে কাটাতেন পুরো সময়।

শায়খ হুসাইনের মারা যাওয়ার ৮দিন আগে করোনায় আক্রান্ত হয়ে তাঁর স্ত্রী ফাতেমা আলয়ান মারা যান। মৃত্যুর চারদিন আগে পুত্র মুরহিফ হুসাইন আসাদও করোনায় মারা যান। যেন নিমিষেই হারিয়ে গেল হাদিসচর্চায় প্রাণবন্ত একটি পরিবার। হাদিস গবেষণার সব কাজে শায়খ হুসাইনকে সব ধরনের সহায়তা করতেন তাঁর পুত্র লেখক ও গবেষক মুহাম্মদ মুরহিফ হুসাইন আসাদ তাঁকে সহায়তা করতেন।

শায়খ হুসাইন আসাদের নিরীক্ষণে প্রকাশিত উল্লেখযোগ্য হাদিসগ্রন্থগুলো হলো : ১৩ খণ্ডে লিখিত গ্রন্থ ‘মুসনাদু আবি ইয়ালা আল মাওসিলি’, মাজমাউজ জাওয়ায়েদ’, ‘মুসনাদুল হুমাইদি’, ‘সহিহ ইবনে হিব্বান’, ‘মুসনাদু সুনানিদ দারেমি’, ‘আল আদাবুল মুফরাদ’সহ ইত্যাদি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ