রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৮ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দারুল উলুম দেওবন্দে সমবেত হচ্ছেন পাঁচ হাজার মাদরাসার প্রতিনিধি পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান, হেবরনে ঘরছাড়া ৩০০ পরিবার নভেম্বরের প্রথম সপ্তাহেই বাড়তে পারে শীতের তীব্রতা  হজরত শাহজালালের মাজারের দানবাক্সে ৮৮ লাখ টাকা, মিলল স্বর্ণ-বিদেশি মুদ্রা  নৈতিক সমাজ গঠনে মসজিদ-মাদ্রাসার ভূমিকা গুরুত্বপূর্ণ: হাবিবুর রশিদ  খুতবার মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির আহ্বান ধর্মমন্ত্রীর পাকিস্তানে অস্থিতিশীলতায় আফগানিস্তানকে দায়ী করা বিভ্রান্তিকর: তালেবান মুখপাত্র আল-আকসার খতিবকে ধরে নিয়ে যাওয়ার নিন্দা জমিয়তের পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পুনঃস্থাপনের দাবি খেলাফত মজলিসের শতবর্ষী রেসকোর্স মসজিদের বিদ্যুৎ-পানির সংযোগ পুনর্বহালে দিল্লি হাইকোর্টের ‘না’

জলবায়ু সম্মেলনে ঢুকতে পারেননি ইসরায়েলি মন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলঅম ডেস্ক: স্কটল্যান্ডের গ্লাসগো শহরে চলছে কপ-২৬ শীর্ষ জলবায়ু সম্মেলন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, পোপ ফ্রান্সিসসহ বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও বিভিন্ন সংস্থার ২৫ হাজারের বেশি সদস্যের অংশগ্রহণে এ সম্মেলন শুরু হয়।

জলবায়ু সম্মেলনে অংশ নিতে গ্লাসগোর সম্মেলনস্থলে পৌঁছালেও সেখানে ঢুকতে পারেননি ইসরাইলের একজন মন্ত্রী।

বিবিসি জানিয়েছে, সোমবার (১ নভেম্বর) কারিন এলহারার নামে ওই মন্ত্রীকে সম্মেলনস্থল থেকে ফিরে যেতে হয়। কারণ হিসেবে বলা হয়েছে- হুইলচেয়ারে বসে জলবায়ু সম্মেলনে প্রবেশের কোনো সুযোগ নেই।

জলবায়ু সম্মেলনে প্রবেশ করতে না পেরে ইসরাইলি এ মন্ত্রী সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে বলেছেন, এটি খুবই দুঃখের বিষয় যে, নিজেদের আয়োজিত বিভিন্ন অনুষ্ঠান ও সম্মেলনে (হুইলচেয়ারে করে) প্রবেশের সুযোগ রাখে না জাতিসংঘ।

এই ঘটনায় বেশ ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে ইহুদিবাদী রাষ্ট্র ইসরাইল। দেশটির প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের নেতৃত্বে জলবায়ু সম্মেলনে অংশ নেওয়া প্রতিনিধি দলের এক কর্মকর্তা জানিয়েছেন, বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে আয়োজকদের কাছে অভিযোগ করবেন তারা।

ওই কর্মকর্তা আরও জানান, ইসরাইলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট বলেছেন- কারিন এলহারারকে প্রবেশের সুযোগ করে দেওয়া না হলে মঙ্গলবার জলবায়ু সম্মেলনে অংশ নেবেন না তিনি।

সোমবার শুরু হয় কপ-২৬ সম্মেলনের দ্বিতীয় দিনের প্লেনারি সেশন তথা প্রথমপর্বের অনুষ্ঠান। শেষ হবে মঙ্গলবার সন্ধ্যায়। একে একে বক্তব্য দেবেন সবাই। জলবায়ু পরিবর্তনে ধ্বংসের কিনারে দাঁড়িয়ে থাকা পৃথিবী বাঁচানোর শেষ চেষ্টায় জড়ো হয়েছেন বিশ্বনেতারা।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ