বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

ফকীহুল মিল্লাত মুফতী আবদুর রহমান রহ. এর স্মারক প্রকাশের উদ্যোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

।।কাউসার লাবীব।।

উপমহাদেশের বরেণ্য আলেম ফকিহুল মিল্লাত মুফতি আব্দুর রহমান রাহিমাহুল্লাহকে নিয়ে একটি প্রামাণ্য স্মারকগ্রন্থ প্রকাশের উদ্যোগ নিয়েছে অনলাইন নিউজ পোর্টাল আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম। আওয়ার ইসলামের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ‘ফকিহুল মিল্লাত রহ.’ স্মারকগ্রন্থের সার্বিক তত্ত্বাবধান করছেন বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টারের মহাপরিচালক ও খানকাহে ইমদাদিয়া আশরাফিয়া আবরারিয়া জানেশীন মুফতি আরশাদ রাহমানী।

[caption id="" align="aligncenter" width="393"]May be an image of 2 people, people sitting and indoor আল্লামা আব্দুল হালীম বোখারীর সঙ্গে আলাপচারিতায় আওয়ার ইসলাম সম্পাদক হুমায়ুন আইয়ুব।[/caption]

জানা যায়, গত ১৫ অক্টোবর (শুক্রবার) ইসলামিক রিসার্চ সেন্টার বসুন্ধরায় খানকাহে ইমদাদিয়া আশরাফিয়া আবরারিয়া এর ১৮তম বার্ষিক ইহইয়ায়ে সুন্নত ইজতিমায় ফকিহুল মিল্লাত মুফতি আব্দুর রহমান রাহিমাহুল্লাহ’র প্রায় তিন হাজার খোলাফা, শাগরেদ, শুভানুধ্যায়ী আলেমের মজলিসে স্মারকের উদ্যোগ গ্রহণ করায় আওয়ার ইসলামকে ধন্যবাদ জানান মুফতি আরশাদ রাহমানী। পাশাপাশি সার্বিক সহযোগিতা ও তত্ত্বাবধানের কথাও জানান।

[caption id="" align="aligncenter" width="481"]No description available. জামিয়া পটিয়ার সিনিয়র মোহাদ্দিস মাওলানা আমিনুল হকের সঙ্গে আলাপচারিতায় সম্পাদক হুমায়ুন আইয়ুব।[/caption]

গত ২০ অক্টোবর (বুধবার) ফকিহুল মিল্লাতের ছোট সাহেবজাদা মাওলানা শাহেদ রাহমানীর নেতৃত্বে মুফতি আব্দুর রহমান রহ. এর জন্মস্থান ও প্রথম কর্মস্থল বৃহত্তর চট্টগ্রাম সফরে যায় টিম আওয়ার ইসলাম এবং আলজামিয়া আলইসলামিয়া পটিয়া মাদরাসার পরিচালক ও শাইখুল হাদিস আল্লামা আব্দুল হালীম বোখারীর স্মৃতিচারণ রেকর্ড নেয়ার মাধ্যমে যাত্রা শুরু হয় এই স্মারকের।

[caption id="" align="aligncenter" width="494"]