রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৮ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দারুল উলুম দেওবন্দে সমবেত হচ্ছেন পাঁচ হাজার মাদরাসার প্রতিনিধি পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান, হেবরনে ঘরছাড়া ৩০০ পরিবার নভেম্বরের প্রথম সপ্তাহেই বাড়তে পারে শীতের তীব্রতা  হজরত শাহজালালের মাজারের দানবাক্সে ৮৮ লাখ টাকা, মিলল স্বর্ণ-বিদেশি মুদ্রা  নৈতিক সমাজ গঠনে মসজিদ-মাদ্রাসার ভূমিকা গুরুত্বপূর্ণ: হাবিবুর রশিদ  খুতবার মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির আহ্বান ধর্মমন্ত্রীর পাকিস্তানে অস্থিতিশীলতায় আফগানিস্তানকে দায়ী করা বিভ্রান্তিকর: তালেবান মুখপাত্র আল-আকসার খতিবকে ধরে নিয়ে যাওয়ার নিন্দা জমিয়তের পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পুনঃস্থাপনের দাবি খেলাফত মজলিসের শতবর্ষী রেসকোর্স মসজিদের বিদ্যুৎ-পানির সংযোগ পুনর্বহালে দিল্লি হাইকোর্টের ‘না’

আজাদ কাশ্মীরে গিরিখাতের ৫০০ মিটার গভীরে বাস, নিহত ২২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ-কাশ্মীরে একটি যাত্রীবাহী বাস সড়ক থেকে ৫০০ মিটার গিরিখাতে ছিটকে পড়ে অন্তত ২২ জনের প্রাণহানি ঘটেছে। এ ছাড়া আহত হয়েছেন আরও আট জন।

আজ বুধবার রাওয়ালপিন্ডিগামী ওই বাসটি কাশ্মীরের সুধনতি জেলায় গিরিখাতে পড়ে যাওয়ায় হতাহতের এই ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি বলছে, বেলুচের তেহসিলে কোম্পানির সদর দপ্তর থেকে ৪০ আসনের বাসটি যাত্রা শুরু করেছিল। সাত কিলোমিটার পেরিয়ে যাওয়ার পর বাসটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। কয়েকজন প্রত্যক্ষদর্শী বলছেন, বাসটি প্রথমে সড়কের বামপাশের এক পাহাড়ে ধাক্কা খায় এবং তারপর আচমকা সেটি ডানদিকে মোড় নিয়ে সড়ক থেকে ৫০০ মিটার নিচের গিরিখাতের গভীরে আছড়ে পড়ে।

দুর্ঘটনাস্থলের পাশে তাবু টানিয়ে পাকোরা বিক্রি করেন এক ব্যক্তি। তিনি বলেছেন, গিরিখাতে পড়ার পরপরই বাসটি ডুবে যায়। বেলুচ থেকে প্রায় দুই কিলোমিটার দূরের মাঝিয়ারি গ্রামের এক ইমামকে টেলিফোনে এই দুর্ঘটনার বিষয়টি জানান তিনি। পরে ওই ব্যক্তি মসজিদের মাইকে বাস দুর্ঘটনার ঘোষণা দিয়ে গ্রামবাসীকে দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজে সহায়তার আহ্বান জানান।

পুঞ্চ পুলিশের উপ-মহাপরিদর্শক রশিদ নাঈম খান ডনকে বলেছেন, দুর্ঘটনায় ২২ জন নিহত হয়েছেন। আহত অন্তত পাঁচ জনকে উদ্ধারের পর কোতলি জেলায় এবং অন্য তিনজনকে বেলুচে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তিনি।

আজাদ জম্মু-কাশ্মীরের সাবেক মন্ত্রী সরদার ফারুক আহমেদ তাহির দুর্ঘটনাস্থলে গ্রামবাসীদের সঙ্গে উদ্ধারকাজে অংশ নিয়েছেন। তিনি বলেছেন, দুর্ঘটনাস্থল থেকে ২১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া বেলুচের রুরাল হেলথ সেন্টারে আহত একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সূত্র: দ্য ডন

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ