রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৮ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দারুল উলুম দেওবন্দে সমবেত হচ্ছেন পাঁচ হাজার মাদরাসার প্রতিনিধি পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান, হেবরনে ঘরছাড়া ৩০০ পরিবার নভেম্বরের প্রথম সপ্তাহেই বাড়তে পারে শীতের তীব্রতা  হজরত শাহজালালের মাজারের দানবাক্সে ৮৮ লাখ টাকা, মিলল স্বর্ণ-বিদেশি মুদ্রা  নৈতিক সমাজ গঠনে মসজিদ-মাদ্রাসার ভূমিকা গুরুত্বপূর্ণ: হাবিবুর রশিদ  খুতবার মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির আহ্বান ধর্মমন্ত্রীর পাকিস্তানে অস্থিতিশীলতায় আফগানিস্তানকে দায়ী করা বিভ্রান্তিকর: তালেবান মুখপাত্র আল-আকসার খতিবকে ধরে নিয়ে যাওয়ার নিন্দা জমিয়তের পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পুনঃস্থাপনের দাবি খেলাফত মজলিসের শতবর্ষী রেসকোর্স মসজিদের বিদ্যুৎ-পানির সংযোগ পুনর্বহালে দিল্লি হাইকোর্টের ‘না’

কসোভোর মসজিদ পরিদর্শনে সৌদির ইসলাম বিষয়কমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কসোভো সফরে সৌদি আরবের ইসলামি বিষয়ক মন্ত্রী ধর্মীয় ক্ষেত্রে সহযোগিতা সংক্রান্ত একটি নথিতে স্বাক্ষর করার সময় সেদেশের ঐতিহাসিক মসজিদসমূহ ও ইসলামিক স্কুলগুলো পরিদর্শন করেন।

সৌদি আরবের ইসলামি বিষয়ক ও প্রচার মন্ত্রী শেখ আব্দুল লতিফ বিন আব্দুল আজিজ আল-শেখ ইউরোপের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় দেশ কসোভোয় তার সরকারি সফরের সময় সেদেশের ঐতিহাসিক মসজিদগুলো পরিদর্শন করেছেন।

ঐতিহাসিক মসজিদসমূহ পরিদর্শনের সময় সৌদির মন্ত্রীর সাঙ্গে কসোভোর ইসলামিক ইউনিয়নের সভাপতি ও মুফতি নাঈম তরনাফা এবং আলবেনিয়া প্রজাতন্ত্র এবং কসোভোতে সৌদি আরবের রাষ্ট্রদূত ফয়সাল বিন গাজী হাফিজি’সহ কসোভোর বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাও ছিলেন।

আল-শেখ এবং তার সাথে থাকা প্রতিনিধি দল মসজিদ পরিদর্শনের সময় এই মসজিদগুলির ইতিহাস এবং উন্নয়নের পর্যায়গুলি সংক্ষিপ্তভাবে বর্ণনা করেন।

সংবাদ সংস্থা আল-ইয়াউম বলেছে সৌদি আরবের ইসলামিক বিষয়ক মন্ত্রীর কসোভো সফর শুধুমাত্র ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক এবং ইসলামের ক্ষেত্রে সহযোগিতার জন্য একটি নির্বাহী পরিকল্পনা স্বাক্ষরের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং দেশটির বেশ কয়েকটি মসজিদ এবং ইসলামিক স্কুল পরিদর্শনও অন্তর্ভুক্ত ছিল। সূত্র: ইকনা

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ