রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৮ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দারুল উলুম দেওবন্দে সমবেত হচ্ছেন পাঁচ হাজার মাদরাসার প্রতিনিধি পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান, হেবরনে ঘরছাড়া ৩০০ পরিবার নভেম্বরের প্রথম সপ্তাহেই বাড়তে পারে শীতের তীব্রতা  হজরত শাহজালালের মাজারের দানবাক্সে ৮৮ লাখ টাকা, মিলল স্বর্ণ-বিদেশি মুদ্রা  নৈতিক সমাজ গঠনে মসজিদ-মাদ্রাসার ভূমিকা গুরুত্বপূর্ণ: হাবিবুর রশিদ  খুতবার মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির আহ্বান ধর্মমন্ত্রীর পাকিস্তানে অস্থিতিশীলতায় আফগানিস্তানকে দায়ী করা বিভ্রান্তিকর: তালেবান মুখপাত্র আল-আকসার খতিবকে ধরে নিয়ে যাওয়ার নিন্দা জমিয়তের পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পুনঃস্থাপনের দাবি খেলাফত মজলিসের শতবর্ষী রেসকোর্স মসজিদের বিদ্যুৎ-পানির সংযোগ পুনর্বহালে দিল্লি হাইকোর্টের ‘না’

গাজীপুরে গার্মেন্টস শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কর্মী ছাঁটাইকে কেন্দ্র করে গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। এ সময় পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

কারখানায় কর্মী ছাঁটাই কেন্দ্র করে বুধবার সকালে উপজেলার মাটিকাটা রেললাইন এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, সকালে কারখানায় কর্মী ছাঁটাইয়ের নোটিশ দেখে শ্রমিকরা উত্তেজিত হয়ে ওঠে। এ সময় নিরাপত্তা কর্মীদের অফিস ভাঙচুর ও পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। ফলে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে।

কারখানার শ্রমিকরা জানান, উপজেলার মাটিকাটা এলাকার ওই পোশাক তৈরি কারখানায় বিনা নোটিশে শ্রমিক ছাঁটাই কেন্দ্র করে শ্রমিক অসন্তোষ দেখা দেয়।

তারা আরও জানান, গত বৃহস্পতিবার রাত থেকে কর্মী ছাঁটাই কেন্দ্র করে শ্রমিকদের সঙ্গে কারখানার কর্তৃপক্ষের তর্কবির্তক চলে। শনিবার কারখানা বন্ধ করে দেওয়া হয়। এর পর মঙ্গলবার সকালে কারখানা খুলে দেওয়া হয়। পরে বুধবার সকালে শ্রমিকরা কারখানায় প্রবেশ করতে চাইলে গেটের সামনে শ্রমিক ছাঁটাইয়ের নোটিশ দেখতে পায়।

সকালে শ্রমিকরা কারখানার মেইনে গেটে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ তলায় ৮৬ শ্রমিকের ছবিসহ কর্মী ছাঁটাইয়ের একটি লিস্ট টাঙানো দেখতে পান। পরে প্রত্যেক শ্রমিককে সাদা কাগজে স্বাক্ষর দিয়ে প্রবেশ করতে বলে কারখানা কর্তৃপক্ষ।

এ সময় শ্রমিকরা প্রতিবাদ করলে বহিরাগত ২০-৫ যুবক ওহেদুল (যার কার্ড নং ৯০২১৬৬ সেকশন সুইং) নামে এক শ্রমিককে জোরপূর্বক ধরে নিয়ে বেধড়ক মারধর করে। এর প্রতিবাদে কারখানার সব শ্রমিক আন্দোলন শুরু করেন।

পুলিশ জানায়, কারখানার গেটের পাশে থাকা নিরাপত্তাকর্মীর অফিস ভাঙচুর করেন শ্রমিকরা। এ সময় পুলিশ বাধা দিতে গেলে শ্রমিকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় ধাওয়া-পাল্টাধাওয়াসহ দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।

গাজীপুর শিল্প পুলিশের ইনচার্জ ফরহাদ আব্বাস বলেন, ওই প্রতিষ্ঠানের দুটি সেকশন বন্ধ করে দেওয়ায় শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে আন্দোলন শুরু করেন। এ সময় শ্রমিকরা কয়েকজন পুলিশ সদস্যকে আহত করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১৯ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে।

তবে এ বিষয়ে কারখানার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বলতে চাইলে, তারা কথা বলতে রাজি হননি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ