রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৮ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দারুল উলুম দেওবন্দে সমবেত হচ্ছেন পাঁচ হাজার মাদরাসার প্রতিনিধি পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান, হেবরনে ঘরছাড়া ৩০০ পরিবার নভেম্বরের প্রথম সপ্তাহেই বাড়তে পারে শীতের তীব্রতা  হজরত শাহজালালের মাজারের দানবাক্সে ৮৮ লাখ টাকা, মিলল স্বর্ণ-বিদেশি মুদ্রা  নৈতিক সমাজ গঠনে মসজিদ-মাদ্রাসার ভূমিকা গুরুত্বপূর্ণ: হাবিবুর রশিদ  খুতবার মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির আহ্বান ধর্মমন্ত্রীর পাকিস্তানে অস্থিতিশীলতায় আফগানিস্তানকে দায়ী করা বিভ্রান্তিকর: তালেবান মুখপাত্র আল-আকসার খতিবকে ধরে নিয়ে যাওয়ার নিন্দা জমিয়তের পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পুনঃস্থাপনের দাবি খেলাফত মজলিসের শতবর্ষী রেসকোর্স মসজিদের বিদ্যুৎ-পানির সংযোগ পুনর্বহালে দিল্লি হাইকোর্টের ‘না’

দ্রব্যমূল্যের উর্দ্ধগতি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে: মাওলানা মোহাম্মদ ইসহাক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: খেলাফত মজলিসের আমীর মাওলানা মোহাম্মদ ইসহাক বলেছেন, দ্রব্যমূল্যের উর্দ্ধগতিতে জনগণের নাভিশ্বস উঠেছে। চাল, ডাল, তেল, শাক-সব্জীসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে সীমিত আয়ের মানুষ দিশেহারা হয়ে পরেছেন। বিগত দেড় বছর যাবৎ করোনার প্রাদুর্ভাবে অসংখ্য মানুষ কর্মহীন হয়ে পরেছে।

কাজ-চাকুরী, আয়-রোজগারের অভাবে পরিবার পরিজন নিয়ে মানুষ যখন দিশেহারা তখন নিত্যপয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি মরার উপর খাড়ার ঘা এর সমান।

এ অবস্থায় দ্রব্যমূল্যের লাগামহীন উর্দ্ধগতি রোধে সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। নিত্যপয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষতার মধ্যে নিয়ে আসতে হবে। খেলাফত মজলিসের কেন্দ্রী নির্বাহী পরিষদের বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় পুরানা পল্টনস্থ মজলিস মিলনায়তনে আমীরে মজলিস অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাকের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইনের পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী, অধ্যাপক মুহাম্মদ আবদুল হালিম, যুগ্মমহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী, সাংগঠনিক সম্পাদক মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, এডভোকেট মোঃ মিজানুর রহমান, অধ্যাপক কাজী মিনহাজুল আলম, প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, অধ্যাপক মাওলানা আজীজুল হক, হাজী নূর হোসেন, মাওলানা আফতাব উদ্দিন, খন্দকার সাহাব উদ্দিন আহমদ, তাওহিদুল ইসলাম তুহিন, মাওলানা সাইফউদ্দিন আহমদ খন্দকার প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ