বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজায় ৭৩ হাজার ছাড়াল নিহতের সংখ্যা অত্যাধুনিক মার্কিন ড্রোন ভূপাতিত হারামাইনে এ সপ্তাহে খুতবা দেবেন শায়খ মাহের ও শায়খ হুসাইন বিকেএম পল্টন থানা শাখার সভাপতি বদর ও সম্পাদক মনির ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্যমন্ত্রীর পরামর্শ ও হাসপাতালগুলোকে জরুরি নির্দেশ ৭ দলের সঙ্গে বসছে হেফাজত, আজ চোখ থাকবে বাবুনগরে শাপলা হত্যাকাণ্ড: হাসিনাসহ ৪২ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা সাবেক আমির হাসপাতালে, দেখতে গেলেন বিকেএম মহাসচিব সরকারের শিক্ষার্থীবান্ধব উদ্যোগকে স্বাগত জানাল ইসলামী ছাত্র আন্দোলন ক্রিপ্টোকারেন্সি নিয়ে মুফতি তাকি উসমানীর ফতোয়া, ব্যাখ্যা চাইল পাকিস্তান সরকার

জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি জনগণের জীবনযাত্রায় চরম আঘাত: ইসলামী আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির মধ্যে হঠাৎ করে জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন।

আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে মাওলানা ইউনুছ আহমাদ আরো বলেন, এক সাথে জ্বালানী তেলের এমন অস্বাভাবিক মূল্যবৃদ্ধি অতীতে দেশবাসী আর দেখেনি। সরকার জনগণের জীবনযাত্রাকে দিনদিন জটিলতর করে তুলছে। জ্বালানী তেলের দাম বৃদ্ধির ফলে পরিবহন, কৃষি ও বিদ্যুতের দাম বাড়বে এবং ভোগ্যপণ্যের চলমান অস্বাভাবিক মূল্য সীমা ছাড়াবে। ফলে সাধারণ ও খেটে খাওয়া মানুষের কোনরকম বেঁচে থাকাও দায় হয়ে যাবে।

তিনি বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের চেষ্টা না করে সরকার ডিজেল ও কেরোসিন তেলের দাম একসাথে লিটারে ১৫ টাকা বৃদ্ধি করে জনগণের ওপর নির্দয় আঘাত করেছে। এই মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে ফেলবে। সবকিছু লাগামহীন হয়ে যাবে।

তিনি বলেন, মহামারি করোনাভাইরাসের কারণে অর্থনৈতিকভাবে মানুষ এমনিতেই বিপর্যস্ত। বহু মানুষ কাজ হারিয়েছেন, অনেকের ব্যবসাও বন্ধ হয়েছে। এর বিরূপ প্রভাব কাটিয়ে ওঠার চেষ্টার মধ্যেই জ্বালানি তেলের এই দামের প্রভাব সাধারণ মানুষের ওপর নতুন বিপর্যয় নেমে আসবে।
তিনি অবিলম্বে ডিজেল ওকেরোসিনের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার এবং দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ করে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার দাবি জানান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ