বুধবার, ২২ জুলাই ২০২৬ ।। ৭ শ্রাবণ ১৪৩৩ ।। ৮ সফর ১৪৪৮

শিরোনাম :
‘আবাসন খাতে স্বচ্ছতা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবে সরকার’  পোশাক শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর জঙ্গল সলিমপুরে ৬ সড়ক নির্মাণে যুক্ত হচ্ছে সেনাবাহিনী দল থেকে বহিষ্কৃত এমপি নজরুলের আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি স্বাস্থ্য অধিদফতরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম বাংলাদেশ খেলাফত যুব মজলিসের পূর্বধলা উপ-শাখা কমিটি পুনর্গঠন খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক ছবি-ভিডিও প্রচার করে নারীর সম্মানহানি, ইসলাম কী বলে কামরাঙ্গীরচরে জমিয়তে উলামায়ে ইসলামের মতবিনিময় সভা ভিডিওকাণ্ডে এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার

সারাদেশে করোনায় প্রাণ গেলো আরও ৭ জনের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীসহ সারাদেশে করোনায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ৪ জন ও নারী ৩ জন। মৃতদের মধ্যে সরকারি হাসপাতালে ৫ জন ও বেসরকারি হাসপাতালে ২ জনের মৃত্যু হয়। এ নিয়ে দেশে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ৮৮৭ জনে।

গত ২৪ ঘণ্টায় সরকারি ও বেসরকারি ৮৩৩টি ল্যাবরেটরিতে ১৮ হাজার ৯১৫টি নমুনা সংগ্রহ ও ১৮ হাজার ৬৯০টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করতে ১ কোটি ৪ লাখ ২৭ হাজার ৮৪৮টি নমুনা পরীক্ষা করা হলো।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় নতুন ২৪৭ জন রোগী শনাক্ত হয়। এ নিয়ে সর্বমোট শনাক্তকৃত করোনা রোগীর সংখ্যা ১৫ লাখ ৭০ হাজার ৪৮৫ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১ দশমিক ৩২ শতাংশ।

দেশে গত বছরের অর্থাৎ ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়। আজ পর্যন্ত সর্বমোট নমুনা পরীক্ষার ভিত্তিতে শনাক্তকৃত রোগীর হার ১৫ দশমিক শূন্য ৬ শতাংশ।

আজ বৃহস্পতিবার (৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা পরিস্থিতি সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ২২৭ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা হলো ১৫ লাখ ৩৪ হাজার ৩৩০ জন।

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৭ জনের মধ্যে ত্রিশোর্ধ্ব ১ জন, পঞ্চাশোর্ধ্ব ২ জন, ষাটোর্ধ্ব ৩ জন এবং ৭০ বছরের বেশি বয়সী ১ জনের মৃত্যু হয়।

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৭ জনের মধ্যে ঢাকা বিভাগে ৩ জন, খুলনা ১ জন, সিলেটে ১ জন এবং রংপুরে ২ জনের মৃত্যু হয়।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ