রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৮ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দারুল উলুম দেওবন্দে সমবেত হচ্ছেন পাঁচ হাজার মাদরাসার প্রতিনিধি পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান, হেবরনে ঘরছাড়া ৩০০ পরিবার নভেম্বরের প্রথম সপ্তাহেই বাড়তে পারে শীতের তীব্রতা  হজরত শাহজালালের মাজারের দানবাক্সে ৮৮ লাখ টাকা, মিলল স্বর্ণ-বিদেশি মুদ্রা  নৈতিক সমাজ গঠনে মসজিদ-মাদ্রাসার ভূমিকা গুরুত্বপূর্ণ: হাবিবুর রশিদ  খুতবার মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির আহ্বান ধর্মমন্ত্রীর পাকিস্তানে অস্থিতিশীলতায় আফগানিস্তানকে দায়ী করা বিভ্রান্তিকর: তালেবান মুখপাত্র আল-আকসার খতিবকে ধরে নিয়ে যাওয়ার নিন্দা জমিয়তের পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পুনঃস্থাপনের দাবি খেলাফত মজলিসের শতবর্ষী রেসকোর্স মসজিদের বিদ্যুৎ-পানির সংযোগ পুনর্বহালে দিল্লি হাইকোর্টের ‘না’

জাতিসংঘের তত্ত্বাবধানে নির্বাচন চান নুরুল হক নুর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হবে না। এই জন্য এই সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে না গণ অধিকার পরিষদ বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সদস্য সচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।

তিনি বলেন, জাতিসংঘের তত্ত্বাবধানে নির্বাচন অনুষ্ঠিত হলে সেই নির্বাচনে অংশগ্রহণ করবো ও ৩০০ আসনে প্রার্থী দেব।

শুক্রবার (৫ নভেম্বর) সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে অংশ নেওয়া বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

আগামীতে একটি গণতান্ত্রিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে নুর বলেন, ‘বর্তমান সরকার দুর্বৃত্তের সরকারে পরিণত হয়েছে। সব প্রতিষ্ঠানকে তারা দলীয়করণের মধ্য দিয়ে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে আসছে। যেখানে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন সম্ভব না।’

এ সময় দলের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া বলেন, ‘বর্তমান সরকার লুটপাটে ব্যস্ত। দেশে তেলের দাম বাড়িয়ে মানুষকে বোকা বানিয়েছে সরকার।

তিনি জানান, ‘এই মুহূর্তে তারা বিশ দলীয় জোটেও যোগদান করবে না।’ এ সময় দলটির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ