বুধবার, ২২ জুলাই ২০২৬ ।। ৭ শ্রাবণ ১৪৩৩ ।। ৮ সফর ১৪৪৮

শিরোনাম :
‘আবাসন খাতে স্বচ্ছতা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবে সরকার’  পোশাক শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর জঙ্গল সলিমপুরে ৬ সড়ক নির্মাণে যুক্ত হচ্ছে সেনাবাহিনী দল থেকে বহিষ্কৃত এমপি নজরুলের আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি স্বাস্থ্য অধিদফতরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম বাংলাদেশ খেলাফত যুব মজলিসের পূর্বধলা উপ-শাখা কমিটি পুনর্গঠন খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক ছবি-ভিডিও প্রচার করে নারীর সম্মানহানি, ইসলাম কী বলে কামরাঙ্গীরচরে জমিয়তে উলামায়ে ইসলামের মতবিনিময় সভা ভিডিওকাণ্ডে এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার

পাঁচটি যুদ্ধজাহাজ কিনছে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, যুক্তরাজ্য থেকে ৫টি যুদ্ধজাহাজ কিনবে বাংলাদেশ। এর মধ্যে ৩টি যুক্তরাজ্যে তৈরি হবে আর বাকি ২টি বাংলাদেশে তৈরি হবে।

শুক্রবার (৫ নভেম্বর) যুক্তরাজ্য থেকে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও যুক্তরাজ্যে বাংলাদেশের রাষ্ট্রদূত সাইদা মোনা তাসনিম সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

ড. মোমেন বলেন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে অত্যন্ত উষ্ণ আলোচনা হয়েছে। বাংলাদেশে তারা ন্যাভাল ফোর্সের কিছু জাহাজ পাঠাতে চান। এ বিষয়ে পরে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। তবে ৫টি জাহাজ নেওয়ার ব্যাপারে আমরা নীতিগতভাবে সম্মত। এর মধ্যে ৩টা তারা তৈরি করবে এবং দুটি আমরা করব। আমাদের জাহাজ বানানোর ডকে উন্নয়নের কাজ তারা করবে।

পররাষ্ট্রমন্ত্রী জানান, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া, আগামী বছর দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী যৌথভাবে উদযাপন করা হবে বলে ঠিক করা হয়েছে।

যুক্তরাজ্যে অবস্থানরত অপরাধী ও খুনিদের ফেরত চাওয়া হয়েছে জানিয়ে মোমেন বলেন, যুক্তরাজ্যে অবস্থানরত সাজাপ্রাপ্ত অপরাধীদের ফেরতের বিষয়ে আলোচনা হয়েছে। আইনের শাসন প্রতিষ্ঠার জন্য সব অপরাধী ও খুনিকে ফেরত দিতে বলেছি।

পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, প্রবাসীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। প্রবাসীদের বিনিয়োগে সব ধরনের সুবিধা দেওয়া হবে বলেও জানানো হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ