রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৮ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দারুল উলুম দেওবন্দে সমবেত হচ্ছেন পাঁচ হাজার মাদরাসার প্রতিনিধি পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান, হেবরনে ঘরছাড়া ৩০০ পরিবার নভেম্বরের প্রথম সপ্তাহেই বাড়তে পারে শীতের তীব্রতা  হজরত শাহজালালের মাজারের দানবাক্সে ৮৮ লাখ টাকা, মিলল স্বর্ণ-বিদেশি মুদ্রা  নৈতিক সমাজ গঠনে মসজিদ-মাদ্রাসার ভূমিকা গুরুত্বপূর্ণ: হাবিবুর রশিদ  খুতবার মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির আহ্বান ধর্মমন্ত্রীর পাকিস্তানে অস্থিতিশীলতায় আফগানিস্তানকে দায়ী করা বিভ্রান্তিকর: তালেবান মুখপাত্র আল-আকসার খতিবকে ধরে নিয়ে যাওয়ার নিন্দা জমিয়তের পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পুনঃস্থাপনের দাবি খেলাফত মজলিসের শতবর্ষী রেসকোর্স মসজিদের বিদ্যুৎ-পানির সংযোগ পুনর্বহালে দিল্লি হাইকোর্টের ‘না’

রাজধানীতে জুতার কারখানায় আগুন, নিহত ৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর সোয়ারিঘাটে একটি জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পাঁচজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। এরপর ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার প্রাথমিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, জুতার সোল তৈরির প্লাস্টিকের কারখানা ছিল এটি। সেখান থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা শ্রমিক বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে, এখন পর্যন্ত নিহতদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল কাইউম জানান, নিহত শ্রমিকদের মরদেহ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে, ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ