রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৮ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দারুল উলুম দেওবন্দে সমবেত হচ্ছেন পাঁচ হাজার মাদরাসার প্রতিনিধি পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান, হেবরনে ঘরছাড়া ৩০০ পরিবার নভেম্বরের প্রথম সপ্তাহেই বাড়তে পারে শীতের তীব্রতা  হজরত শাহজালালের মাজারের দানবাক্সে ৮৮ লাখ টাকা, মিলল স্বর্ণ-বিদেশি মুদ্রা  নৈতিক সমাজ গঠনে মসজিদ-মাদ্রাসার ভূমিকা গুরুত্বপূর্ণ: হাবিবুর রশিদ  খুতবার মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির আহ্বান ধর্মমন্ত্রীর পাকিস্তানে অস্থিতিশীলতায় আফগানিস্তানকে দায়ী করা বিভ্রান্তিকর: তালেবান মুখপাত্র আল-আকসার খতিবকে ধরে নিয়ে যাওয়ার নিন্দা জমিয়তের পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পুনঃস্থাপনের দাবি খেলাফত মজলিসের শতবর্ষী রেসকোর্স মসজিদের বিদ্যুৎ-পানির সংযোগ পুনর্বহালে দিল্লি হাইকোর্টের ‘না’

‌‘মৃত্যু গুজব’ উড়িয়ে বাস্কেটবলের মাঠে এরদোয়ান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের স্বাস্থ্য সম্পর্কে ভুল তথ্য টুইট করার অভিযোগে ৩০ জনের বিরুদ্ধে আইনি তদন্ত শুরু করেছে তুর্কি কর্তৃপক্ষ। তারা #olmus (তুর্কি ভাষায় মৃত), হ্যাশট্যাগ ব্যবহার করে টুইটারে ‘কারসাজিমূলক কন্টেন্ট’ পোস্ট করেছিলেন বলে পুলিশ জানিয়েছে।

এরদোয়ানের বিরোধিরা তার মনোবল দুর্বল করতে প্রায়ই তার স্বাস্থ্য নিয়ে বিভিন্ন ধরনের গুজব ছড়ান। কারণ, তারা জানেন তীক্ষ্ম মেধাসম্পন্ন দূরদর্শী এরদোয়ান জীবিত থাকতে একেপির দলীয় অবস্থান দুর্বল করা এত সহজ নয়।

এদিকে এরদোয়ানের মিত্ররা এসব পোস্টকে ভুল প্রমাণ করতে তুর্কি প্রেসিডেন্টের কর্মচঞ্চল ছবি ও ভিডিও পোস্ট করছেন।
চলতি সপ্তাহে নতুন করে গুজব ছড়িয়ে যাওয়ার পর একেপি এরদোয়ানের কর্মচঞ্চল কিছু ভিডিও পোস্ট করেছে। একটি ভিডিওতে দেখা যায়, এরদোয়ান ব্যাপক চনমনে। তিনি ব্যাপক উদ্দীপনা নিয়ে মাঠে বাস্কেটবল খেলছেন। ভিডিওটি ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

এ ছাড়া বুধবার এরদোয়ান তুরস্কের রাজধানী আঙ্কারায় বেশকিছু অনুষ্ঠানে অংশ নেন। এহমেত হামদি চামলি নামে একেপির এক সদস্য লিখেছেন, আমাদের প্রধান ইস্তান্বুল থেকে আঙ্কারা এসেছেনে। তিনি খুবই সুস্থ আছেন।

প্রেসিডেন্ট এরদোয়ানের গণসংযোগবিষয়ক পরিচালক ফাহরেত্তিন আলতুন টুইটারে একটি ভিডিও পোস্ট করে লেখেন, বন্ধুর প্রতি আস্থা রাখুন, শত্রুদের ভয় করুন। বৃহস্পতিবার এক আইনজীবী এরদোয়ানের স্বাস্থ্য নিয়ে গুজব যারা ছড়িয়েছে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য একটি অভিযোগ করেছেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ