রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৮ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দারুল উলুম দেওবন্দে সমবেত হচ্ছেন পাঁচ হাজার মাদরাসার প্রতিনিধি পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান, হেবরনে ঘরছাড়া ৩০০ পরিবার নভেম্বরের প্রথম সপ্তাহেই বাড়তে পারে শীতের তীব্রতা  হজরত শাহজালালের মাজারের দানবাক্সে ৮৮ লাখ টাকা, মিলল স্বর্ণ-বিদেশি মুদ্রা  নৈতিক সমাজ গঠনে মসজিদ-মাদ্রাসার ভূমিকা গুরুত্বপূর্ণ: হাবিবুর রশিদ  খুতবার মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির আহ্বান ধর্মমন্ত্রীর পাকিস্তানে অস্থিতিশীলতায় আফগানিস্তানকে দায়ী করা বিভ্রান্তিকর: তালেবান মুখপাত্র আল-আকসার খতিবকে ধরে নিয়ে যাওয়ার নিন্দা জমিয়তের পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পুনঃস্থাপনের দাবি খেলাফত মজলিসের শতবর্ষী রেসকোর্স মসজিদের বিদ্যুৎ-পানির সংযোগ পুনর্বহালে দিল্লি হাইকোর্টের ‘না’

আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর স্বাস্থ্যের অবনতি, দোয়া চাইলো পরিবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুদ্দীন তাসলিম।।

দেশের সর্ববৃহৎ অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর স্বাস্থ্যের অবনতি হয়েছে। গতকাল থেকে তিনি খাবার-দাবার খেতে পারছেন না। অবস্থার অবনতি হওয়ায় আজ দুপুরে তাকে চট্টগ্রামের ন্যাশনাল হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

আওয়ার ইসলামকে এ  তথ্য জানিয়েছেন আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর ব্যক্তিগত সহকারী মাওলানা আব্দুল  খালেক।

তিনি বর্তমানে চট্টগ্রামের ন্যাশনাল হাসপাতালে গ্যাস্ট্রোলিভার বিশেষজ্ঞ ডাক্তার শামীম বখশের অধীনে চিকিৎসাধীন রয়েছেন।

প্রবীণ এই আলেমের সুস্থতা কামনায় দেশবাসীর কাছে তার পরিবার বিশেষ দোয়া কামনা করেছে।

প্রসঙ্গত, এর আগে আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী অসুস্থ হলে ফটিকছড়িস্থ নাজিরহাট সেবা ক্লিনিকে তাকে ভর্তি করানো হয়। সে সময় তার শারীরিক খোঁজ খবর নিতে হাসপাতালে গিয়েছিলেন দেশের সর্ববৃহৎ দীনি শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলূম হাটহাজারী মাদরাসার মহাপরিচালক ও হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির আল্লামা ইয়াহিয়া।

চিকিৎসার সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করে আল্লামা ইয়াহিয়া বলেন, আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী হচ্ছেন এজাতির জন্য আল্লাহ তাআলার বিশেষ রহমত। তিনি কর্মবীর ও আপোষহীন সিপাহসালার। দেশের এই ক্লান্তিলগ্নে তাঁর উপস্থিতি আমাদের জন্য অতীব জরুরি। আমি দেশবাসীর প্রতি বিশেষ আহবান জানাই, হযরতের দ্রুত সুস্থতা ও দীর্ঘ নেক হায়াতের জন্য বিশেষ ভাবে দুআ করবেন।

হাটহাজারীর মাদরাসার মহাপরিচালককে দেখে আমিরে হেফাজত কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন, আল্লাহর বিশেষ রহমতে ও আপনাদের দুআয় আগের চেয়ে সুস্থতা অনুভব করছি। দেশবাসীকে আমার জন্য দুআ করতে বলবেন। দ্রুত সুস্থ হয়ে ইসলামের খেদমত করতে পারি।

তবে বর্তমানে তার শারিরিক অবস্থার আরো অবনতি হলে তাকে চট্টগ্রামের ন্যাশনাল হাসপাতালে ভর্তি করানো হয়।

আরো পড়ুন: আল্লামা তাকি উসমানি সুস্থ আছেন: গুজবে কান না দেওয়ার আহ্বান

এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ