রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৮ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দারুল উলুম দেওবন্দে সমবেত হচ্ছেন পাঁচ হাজার মাদরাসার প্রতিনিধি পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান, হেবরনে ঘরছাড়া ৩০০ পরিবার নভেম্বরের প্রথম সপ্তাহেই বাড়তে পারে শীতের তীব্রতা  হজরত শাহজালালের মাজারের দানবাক্সে ৮৮ লাখ টাকা, মিলল স্বর্ণ-বিদেশি মুদ্রা  নৈতিক সমাজ গঠনে মসজিদ-মাদ্রাসার ভূমিকা গুরুত্বপূর্ণ: হাবিবুর রশিদ  খুতবার মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির আহ্বান ধর্মমন্ত্রীর পাকিস্তানে অস্থিতিশীলতায় আফগানিস্তানকে দায়ী করা বিভ্রান্তিকর: তালেবান মুখপাত্র আল-আকসার খতিবকে ধরে নিয়ে যাওয়ার নিন্দা জমিয়তের পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পুনঃস্থাপনের দাবি খেলাফত মজলিসের শতবর্ষী রেসকোর্স মসজিদের বিদ্যুৎ-পানির সংযোগ পুনর্বহালে দিল্লি হাইকোর্টের ‘না’

‘জ্বালানি তেলসহ নিত্য পণ্যের মূল্য বৃদ্ধিতে জনগণ দিশেহারা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক:  বাংলাদেশ খেলাফত আন্দোলন প্রধান, আমীরে শরীয়ত মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী বলেছেন, ভোজ্য তেল, জ্বালানি তেল, পিঁয়াজ, চাল, ডাল, চিনি ,আদা, ময়দা, ফলমূল ও এলপি গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের অসাভাবিক মূল্য বৃদ্ধির কারণে দেশের জনগণ বিপর্যস্ত ও দিশেহারা।

আজ শনিবার  বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় মজলিসে আমেলার বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, একদিকে সাধারণ মানুষ তরি-তরকারি, শাক সবজিসহ সকল পণ্যের দাম বৃদ্ধির ফলে বাজারে যাওয়ার সাহস হারিয়ে ফেলেছে অন্য দিকে সাশ্রয়ী মূল্যে পণ্য কেনার জন্য টিসিবির ট্রাকের সামনে দাড়ানোর পরও ভোক্তাদের কাড়াকাড়ির কারণে অনেকেই দীর্ঘক্ষন লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেও পণ্য না পেয়ে খালি হাতে বাড়ি ফিরে যাচ্ছেন।

তিনি আরো বলেন, একদল অতিলোভী মুনাফাখোর অসাধু ব্যবসায়ী বাজারে পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করে জিনিসপত্রের দাম বাড়িয়ে দিচ্ছে। নিত্য পণ্যের মূল্য বৃদ্ধির সাথে কোনো অসাধু সিন্ডিকেটচক্র জড়িত কিনা তা খতিয়ে দেখা খুবই প্রয়োজন।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, নায়েবে আমীর মাওলানা হাজী ফারুক আহমদ, মাওলানা শেখ আজিম উদ্দিন, মাওলানা মুজিবুর রহমান হামিদী, সহকারি মহাসচিব হাজী জালাল উদ্দিন বকুল, সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আতিকুর রহমান নান্নু মুন্সি, মাওলানা সাজিদুর রহমান ফয়েজী, মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, মাওলানা ইলিয়াস মাদারীপুরী ও মুফতি আফম আকরাম হুসাইন প্রমূখ।

প্রসঙ্গত, সভায় আগামী ২৯ নভেম্বর দলের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতিনিধি সম্মেলন করার লক্ষে বিভিন্ন সাংগঠনিক কর্মসূচি গ্রহণ করা হয়।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ