বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

রিসালাতুল খাইর-এর জাতীয় সীরাত কনফারেন্স ২০২১; কিছু উপলব্ধি ও কিছু অনুভূতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সলিমুদ্দিন মাহদি কাসেমী।।

গতকাল ৫ নভেম্বর, মোতাবেক ২৮ রবিউল আউয়াল, জুমাবার বিকেল ৩টা থেকে চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে অনুষ্ঠিত হলো জাতীয় সীরাত কনফারেন্স ২০২১। অনুষ্ঠানটির পৃষ্ঠপোষকতায় করেছে চট্টগ্রামের ঐতিহ্যবাহি মানবিক সংস্থা ‘‘আল্লামা আবুল খাইর ফাউন্ডেশন’’ এবং ব্যবস্থপনায় ছিলো গবেষণাধর্মী প্রতিষ্ঠান ‘‘রিসালাতুল খাইর’’।

“আল্লামা আবুল খাইর ফাউন্ডেশন” ও ‘‘রিসালাতুল খাইর’’ সংক্ষিপ্ত পরিচিতি : “আল্লামা আবুল খাইর ফাউন্ডেশন” ২০০৪ সালে প্রতিষ্ঠিত একটি মানবিক সংস্থা। প্রতিষ্ঠালগ্ন থেকে আজ অবধি কর্মচঞ্চল ও কর্মযজ্ঞ মানবিক এ সংস্থা মানবসেবায় উল্লেখযোগ্য অবদান রেখে চলছে। কল্যাণকামী, সমাজসেবী ও শিক্ষাবান্ধব সংস্থা হিসেবে দেশ-বিদেশে ব্যাপক সুনাম অর্জন করে আল্লামা আবুল খাইর ফাউন্ডেশন। সৃজনশীল, মননশীল কর্মেও এ প্রতিষ্ঠানের অবদান সর্বজনবিদিত। চিকিৎসাবঞ্চিত জনপদে স্বাস্থ্যসেবা, দুঃস্থ ও বেকার পুনর্বাসন, মসজিদ, মাদরাসা, অজুখানা, গভীর-অগভীর নলকূপ স্থাপন এবং ইয়াতিম-বিধবা-প্রতিবন্ধীদের সার্বিক সাহায্য-সহযোগিতা দিচ্ছে এ দুর্যোগ-দুর্দিনেও মানুষের পাশে ছায়া হয়ে থাকছে আখাফা। সুন্দর, সমৃদ্ধ, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশের স্বপ্নে পথ চলছে এ সংগঠন। আল্লামা আবুল খাইর ফাউন্ডেশন ইতিমধ্যে অনেকগুলো প্রতিষ্ঠান গড়ে তুলেছে। এর উল্লেখযোগ্য একটি হলো রিসালাতুল খাইর। মানসম্মত শিক্ষা, জীবনগড়ার নৈতিক উপাদান ও চরিত্রবান মানুষের সান্নিধ্য নিশ্চিত করার চ্যালেঞ্জে এবং পরিবেশ পারিপার্শ্বিকতা, সময়ের ভাষা ও বিরাজমান সংকটের উৎস আর কারণ চিহ্নিত করার মাধ্যমে মানবতার সুদিন ফিরিয়ে আনার প্রয়াসে রিসালাতুল খাইর স্বপ্ন আর অঙ্গীকার নিয়ে পথচলা শুরু করেছে।

গতকালের সীরাত অনুষ্ঠানের যখন প্রবেশ করি, তখন বিশিষ্ট লেখক ও গবেষক শ্রদ্ধেয় মাওলানা কবি মুসা আল-হাফিজ (হাফি.) আলোচনা করছেন। তখন বঙ্গবন্ধু হলটি কানায় কানায় ভর্তি। অনেক দর্শক দাড়িয়ে দাড়িয়ে আলোচনা শুনছেন। এমন সময় হলে ঢুকতেই ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা সুহাইল সালেহ (হাফি.)-এর দৃষ্টি নিবিষ্ট হয় অধমের প্রতি। তিনি লোক পাঠিয়ে মঞ্চে নিয়ে যান। আল্লাহ তাকে উত্তম প্রà¦