রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৮ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দারুল উলুম দেওবন্দে সমবেত হচ্ছেন পাঁচ হাজার মাদরাসার প্রতিনিধি পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান, হেবরনে ঘরছাড়া ৩০০ পরিবার নভেম্বরের প্রথম সপ্তাহেই বাড়তে পারে শীতের তীব্রতা  হজরত শাহজালালের মাজারের দানবাক্সে ৮৮ লাখ টাকা, মিলল স্বর্ণ-বিদেশি মুদ্রা  নৈতিক সমাজ গঠনে মসজিদ-মাদ্রাসার ভূমিকা গুরুত্বপূর্ণ: হাবিবুর রশিদ  খুতবার মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির আহ্বান ধর্মমন্ত্রীর পাকিস্তানে অস্থিতিশীলতায় আফগানিস্তানকে দায়ী করা বিভ্রান্তিকর: তালেবান মুখপাত্র আল-আকসার খতিবকে ধরে নিয়ে যাওয়ার নিন্দা জমিয়তের পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পুনঃস্থাপনের দাবি খেলাফত মজলিসের শতবর্ষী রেসকোর্স মসজিদের বিদ্যুৎ-পানির সংযোগ পুনর্বহালে দিল্লি হাইকোর্টের ‘না’

ইরাকের প্রধানমন্ত্রীর বাড়িতে ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের প্রধানমন্ত্রী মুস্তাফা আল কাদিমির বাড়িতে ড্রোন হামলা হয়েছে। রাজধানী বাগদাদের গ্রিন জোনে অবস্থিত ওই বাড়িতে হামলা থেকে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী।

ইরাকের সরকারি কর্মকর্তারা সংবাদমাধ্যমে জানিয়েছেন, বাগদাদের গ্রিন জোনে অবস্থিত প্রধানমন্ত্রীর বাসভবনে ড্রোন হামলা হয়েছে। ড্রোনটি থেকে ওই বাড়িতে বিস্ফোরণ ঘটানো হয়। এ ঘটনায় ইরাকের প্রধানমন্ত্রী অল্পের জন্য রক্ষা পেয়েছেন। তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়েছে। যদিও তিনি অক্ষত আছেন। সটুইটারে মুস্তাফা আল কাদিমি সবাইকে ইরাকের ভালোর জন্য শান্ত ও নিবৃত্ত থাকার অনুরোধ জানিয়েছেন।

কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসির খবরে বলা হয়েছে, ওই হামলায় প্রধানমন্ত্রীর বাসভবনের কমপক্ষে ছয় জন আহত হয়েছেন। তারা প্রধানমন্ত্রীর নিরাপত্তা বাহিনীর সঙ্গে যুক্ত।

এ ঘটনার দায় এখনও স্বীকার করেনি কোনো পক্ষ। মার্কিন যুক্তরাষ্ট্র নিন্দা জানিয়ে ঘটনার তদন্তে ইরাকি কর্তৃপক্ষকে সহযোগিতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

প্রধানমন্ত্রী মুস্তাফা আল কাদিমি ইরাকের গোয়েন্দা বাহিনীর সাবেক প্রধান। ২০২০ সালের মে মাসে তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। গত কয়েক সপ্তাহ ধরে ইরাকের সাধারণ নির্বাচনে অনিয়মের অভিযোগে তুলে প্রতিবেশী ইরান সমর্থিত রাজনৈতিক দলগুলো বাগদাদের গ্রিন জোনে সরকারবিরোধী বিক্ষোভ করছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ