বুধবার, ২২ জুলাই ২০২৬ ।। ৭ শ্রাবণ ১৪৩৩ ।। ৮ সফর ১৪৪৮

শিরোনাম :
‘আবাসন খাতে স্বচ্ছতা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবে সরকার’  পোশাক শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর জঙ্গল সলিমপুরে ৬ সড়ক নির্মাণে যুক্ত হচ্ছে সেনাবাহিনী দল থেকে বহিষ্কৃত এমপি নজরুলের আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি স্বাস্থ্য অধিদফতরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম বাংলাদেশ খেলাফত যুব মজলিসের পূর্বধলা উপ-শাখা কমিটি পুনর্গঠন খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক ছবি-ভিডিও প্রচার করে নারীর সম্মানহানি, ইসলাম কী বলে কামরাঙ্গীরচরে জমিয়তে উলামায়ে ইসলামের মতবিনিময় সভা ভিডিওকাণ্ডে এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার

ত্রিপুরায় বাংলাদেশিকে পিটিয়ে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ত্রিপুরায় গরু চুরির সন্দেহে এক বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এনডিটিভির এক প্রতিবেদনে শনিবার (৬ নভেম্বর) জানানো হয় শুক্রবার গভীর রাতে বাংলাদেশ থেকে তিনজন গরু চোরাকারবারী ভারতের ত্রিপুরা রাজ্যে প্রবেশ করেন। এরপর ত্রিপুরায় একটি বাড়িতে তারা গরু চুরি করতে গেলে মালিক প্রতিবেশীদের সহায়তায় তাদের ধরে ফেলেন।

এ সময় সন্দেহভাজন তিনজনের মধ্যে দুইজন পালাতে সক্ষম হলেও একজন পালাতে পারেনি। এরপর স্থানীয়দের একটি বিক্ষুব্ধ দল তাকে পিটিয়ে হত্যা করে বলে পুলিশের একটি সূত্র জানায়।

শনিবার সকালে নিহতের পকেটে পুলিশ একটি মোবাইল ফোন ও বাংলাদেশি টাকা পায়। তবে নিহতের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।

ঘটনাটি ঘটেছে ত্রিপুরার সিপাহিজলা জেলার সোনামুড়া মহকুমার অন্তর্গত কমল নগর গ্রামে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ