বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ-ওমরাহ সেবাদানকারী প্রতিষ্ঠানের জন্য নতুন সতর্কতা ক্রিকেটার আদিল রশিদের অনুপ্রেরণায় পুরো পরিবার ইসলামের ছায়ায়! নিকাব পরে ব্রিটিশ সিটিজেন অ্যাওয়ার্ড গ্রহণ করলেন খাদিজা প্যাটেল মসজিদে হারামের ইমাম হিসেবে আদ-দোসারির ৭ বছর পূর্তি আরবিতে প্রকাশিত হলো বিখ্যাত সিরাতগ্রন্থ ‘সিরাতুন নবী’ ‘হাদিসের মজলিস পুনরুজ্জীবন উম্মাহকে নবীজির সঙ্গে যুক্ত করে’ বুধবার সারা দেশে এনসিপির বিক্ষোভ-সমাবেশ ইরান ইস্যুতে হোয়াইট হাউসে ট্রাম্প-নেতানিয়াহুর অষ্টম বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিসের যুক্তরাজ্য মিডল্যান্ড শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত দারুল উলুম দেওবন্দের মজলিসে শূরার অধিবেশনে বাজেট ও গুরুত্বপূর্ণ প্রস্তাব অনুমোদন

নির্বাচনী কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চাঁদপুর সদর উপজেলার ১৩ নম্বর হানারচর ইউনিয়নে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে দুর্বৃত্তরা ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। হরিনা চৌরাস্তা এলাকায় গতকাল শনিবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে।

অজ্ঞাত দুর্বৃত্তরা মোটরসাইকেলযোগে আওয়ামী লীগ মনোনীত (নৌকা) প্রার্থী মুকবুল হোসেন মিয়াজীর নির্বাচনী কার্যালয়ে অতর্কিত ককটেল হামলা চালায়। এ ঘটনায় এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে।

প্রত্যক্ষদর্শী ও নির্বাচনী কার্যালয়ের দায়িত্বে থাকা সিদ্দিকুর রহমান জানান, সন্ধ্যার সময় ফেরিঘাট থেকে তিনটি মোটরসাইকেলে আরোহীরা নির্বাচনী কার্যালয়ের কিছু বুঝে উঠার আগেই ককটেল বিস্ফোরণ ঘটায় এবং ফাঁকা গুলি ছোড়ে।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) সুদীপ্ত রায় বলেন, চাঁদপুর সদর মডেল থানার ওসি মোহাম্মদ আব্দুর রশীদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ