বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ-ওমরাহ সেবাদানকারী প্রতিষ্ঠানের জন্য নতুন সতর্কতা ক্রিকেটার আদিল রশিদের অনুপ্রেরণায় পুরো পরিবার ইসলামের ছায়ায়! নিকাব পরে ব্রিটিশ সিটিজেন অ্যাওয়ার্ড গ্রহণ করলেন খাদিজা প্যাটেল মসজিদে হারামের ইমাম হিসেবে আদ-দোসারির ৭ বছর পূর্তি আরবিতে প্রকাশিত হলো বিখ্যাত সিরাতগ্রন্থ ‘সিরাতুন নবী’ ‘হাদিসের মজলিস পুনরুজ্জীবন উম্মাহকে নবীজির সঙ্গে যুক্ত করে’ বুধবার সারা দেশে এনসিপির বিক্ষোভ-সমাবেশ ইরান ইস্যুতে হোয়াইট হাউসে ট্রাম্প-নেতানিয়াহুর অষ্টম বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিসের যুক্তরাজ্য মিডল্যান্ড শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত দারুল উলুম দেওবন্দের মজলিসে শূরার অধিবেশনে বাজেট ও গুরুত্বপূর্ণ প্রস্তাব অনুমোদন

ফরিদপুরে পুরাপাড়া ইউনিয়ন অনার্স ক্লাবের বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মো. সাখাওয়াত হোসেন
ফরিদপুর জেলা প্রতিনিধি>

ফরিদপুরের নগরকান্দা উপজেলার “পুরাপাড়া ইউনিয়ন অনার্স ক্লাবের” বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প-২০২১ সম্পন্ন হয়েছে।সংগঠনটি নামমাত্র মূল্যে প্রায় এক হাজার জন মানুষের চিকিৎসা সেবা দিয়েছেন।

শুক্রবার (৫ নভেম্বর) সংগঠনের সদস্যবৃন্দ মেডিক্যাল টেকনোলজিস্টদের সহায়তায় এই কর্মসূচি থেকে ডাক্তারের প্রেসক্রিপশন, ডায়াবেটিস পরিমাপ এবং রক্তের গ্রুপ নির্ণয়সহ বিভিন্ন সেবা গ্রহণ করেছে।

এলাকার স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থীর পাশাপাশি সাধারণ মানুষ এ সুযোগ গ্রহণ করেছে। এর আগেরও এ সংগঠনটি মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে এক হাজারেরও বেশী মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে এবং ২৫০ জনেরও অধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করে।

No description available.

জানা যায়, এলাকায় সংগঠনটির একটি সেবাদান মূলক প্রতিষ্ঠান অনার্স ক্লাব ব্লাড ব্যাংক রয়েছে। ইতোমধ্যেই পুরাপাড়া বাজারে “পুরাপাড়া বঙ্গবন্ধু গণগ্রন্থাগার” নামে আরো একটি পাবলিক লাইব্রেরী প্রতিষ্ঠা করেছে।

No description available.

পুরাপাড়া ইউনিয়ন অনার্স ক্লাব করোনাকালীন সময়ে ত্রাণ ও সুরক্ষা সামগ্রী বিতরণ এবং ব্যাপক জনসচেতনতা মূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে এলাকার মানুষের কাছে বিপুল প্রশংসা এবং গ্রহণযোগ্যতা অর্জন করে। এরই ধারাবাহিকতায় এ সংগঠন পরিবেশ রক্ষায় ১০ হাজার তাল গাছ রোপণের কর্মসূচি গ্রহণ করে। তৎপরবর্তী সময়ে এ সংগঠন স্থানীয় ছাত্রছাত্রীদের মেধা যাচাইয়ের মাধ্যমে মেধা বৃত্তি প্রদান করে।

No description available.

সংগঠনটির সদস্যরা জানান, সন্ত্রাস ও মাদক মুক্ত মানবিক সমাজ বিনির্মাণে তাদের এ কার্যক্রম চলমান থাকবে। আশ‌-পাঁশের শিক্ষা প্রতিষ্ঠান চাইলে তাদের মাধ্যমে রক্তের গ্রুপ নির্ণয় করতে-পারেন। এলাকার বিত্তবান মানুষের আর্থিক সহযোগিতা পেলে এ সংগঠনটির কার্যক্রমে আরো গতি আসবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ