রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৮ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দারুল উলুম দেওবন্দে সমবেত হচ্ছেন পাঁচ হাজার মাদরাসার প্রতিনিধি পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান, হেবরনে ঘরছাড়া ৩০০ পরিবার নভেম্বরের প্রথম সপ্তাহেই বাড়তে পারে শীতের তীব্রতা  হজরত শাহজালালের মাজারের দানবাক্সে ৮৮ লাখ টাকা, মিলল স্বর্ণ-বিদেশি মুদ্রা  নৈতিক সমাজ গঠনে মসজিদ-মাদ্রাসার ভূমিকা গুরুত্বপূর্ণ: হাবিবুর রশিদ  খুতবার মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির আহ্বান ধর্মমন্ত্রীর পাকিস্তানে অস্থিতিশীলতায় আফগানিস্তানকে দায়ী করা বিভ্রান্তিকর: তালেবান মুখপাত্র আল-আকসার খতিবকে ধরে নিয়ে যাওয়ার নিন্দা জমিয়তের পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পুনঃস্থাপনের দাবি খেলাফত মজলিসের শতবর্ষী রেসকোর্স মসজিদের বিদ্যুৎ-পানির সংযোগ পুনর্বহালে দিল্লি হাইকোর্টের ‘না’

বাংলাবাজার-শিমুলিয়া রুটে লঞ্চ চলাচল স্বাভাবিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানী ঢাকার সঙ্গে যোগাযোগের অন্যতম নৌরুট শিবচরের বাংলাবাজার-শিমুলিয়া রুটে স্বাভাবিক রয়েছে লঞ্চ চলাচল।

জ্বালানি তেলের দাম বাড়ার প্রতিবাদে দেশের অভ্যন্তরীণ অন্যান্য নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ থাকলেও এ রুটে এখনও লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে।

একই সঙ্গে স্পিডবোটও চলছে। তবে ঘাট থেকে দূরপাল্লার সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। যাত্রীরা থ্রি-হুইলারে করে ভেঙে ভেঙে গন্তব্যে যাচ্ছেন। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বাংলাবাজার ঘাট সূত্রে এ তথ্য জানা গেছে।

বাংলাবাজার ঘাট সূত্র জানিয়েছে, তেলের দাম বৃদ্ধির পর থেকে এ পর্যন্ত নৌরুটে লঞ্চ চলাচল অব্যাহত রয়েছে। বাংলাবাজার-শিমুলিয়া-মাঝিকান্দি লঞ্চ মালিক সমিতি থেকে এ বিষয়ে কিছু জানানো হয়নি। ফলে স্বাভাবিক আছে লঞ্চ চলাচল। যাত্রীদের ভাড়াও আগের মতো রয়েছে।

বাংলাবাজার-শিমুলিয়া-মাঝিকান্দি লঞ্চ মালিক সমিতি সূত্র জানিয়েছে, তেলের দাম বাড়ায় নৌরুটে চলাচলরত লঞ্চে যাত্রীদের ভাড়ার তুলনায় জ্বালানি খরচ বেড়ে গেছে। ফলে লঞ্চ মালিকদের বেশ সমস্যা হচ্ছে। অনেক সময় কোনো কোনো ট্রিপে শুধুমাত্র খরচ উঠে আসছে। তবে রোববার (৭ অক্টোবর) এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক রয়েছে। যেহেতু বৈঠকের বিষয়টি আগে জানানো হয়েছে, তাই লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়নি। বৈঠকে পজিটিভ কিছু হলে নৌ চলাচল স্বাভাবিকই থাকবে।

লঞ্চ মালিকেরা জানান, তেলের দাম যে পরিমাণ বেড়েছে, তাতে ভাড়া না বাড়ালে লোকসান গুণতে হবে। লোকসান দিয়ে কেউ লঞ্চ চালাতে চাইবে না। তবে সমিতির সিদ্ধান্ত মতেই লঞ্চ চলাচল করবে।

বাংলাবাজার-শিমুলিয়া-মাঝিকান্দি লঞ্চ মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনির রোববার সকাল সাড়ে ১০টার দিকে বলেন, যেহেতু রোববার বিকেলে একটা মিটিং রয়েছে আমাদের, তাই মিটিং শেষে বিকেলে সিদ্ধান্ত জানানো যাবে। এ কারণে আমরা আগে থেকেই লঞ্চ চলাচল বন্ধ করিনি। আমাদের রুটে লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ