বুধবার, ২২ জুলাই ২০২৬ ।। ৭ শ্রাবণ ১৪৩৩ ।। ৮ সফর ১৪৪৮

শিরোনাম :
পোশাক শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর জঙ্গল সলিমপুরে ৬ সড়ক নির্মাণে যুক্ত হচ্ছে সেনাবাহিনী দল থেকে বহিষ্কৃত এমপি নজরুলের আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি স্বাস্থ্য অধিদফতরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম বাংলাদেশ খেলাফত যুব মজলিসের পূর্বধলা উপ-শাখা কমিটি পুনর্গঠন খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক ছবি-ভিডিও প্রচার করে নারীর সম্মানহানি, ইসলাম কী বলে কামরাঙ্গীরচরে জমিয়তে উলামায়ে ইসলামের মতবিনিময় সভা ভিডিওকাণ্ডে এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার কওমি মাদরাসা: ইসলামি ঐতিহ্য ও সংস্কৃতির বিশ্বস্ত প্রহরী

করোনায় আরও দুইজনের মৃত্যু, শনাক্ত ২৩৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশে নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ২৭ হাজার ৯০৬ জনে দাঁড়িয়েছে।

এ ছাড়া দেশে নতুন করে ২৩৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ৭১ হাজার ৬৬৯ জন করোনায় আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ২৭১ জন। এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ৩৫ হাজার ৬৬১ জন করোনা থেকে সুস্থ হলো।

আজ বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৮৩৪টি ল্যাবে ১৭ হাজার ৯৮৭টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা সংগ্রহ করা হয় ১৮ হাজার ২৩টি। করোনা শনাক্তের হার এক দশমিক ৩১ শতাংশ। এই পর্যন্ত গড় শনাক্তের হার ১৪ দশমিক ৯৩ শতাংশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে পুরুষ একজন ও নারী একজন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছে ১৭ হাজার ৮৬২ জন ও নারী ১০ হাজার ৪৪ জন। মৃত্যুবরণকারীদের বয়স ৭১ থেকে ৮০ বছরের মধ্যে।

মৃত্যুবরণকারীদের মধ্যে একজন ঢাকা বিভাগ ও আরেকজন চট্টগ্রাম বিভাগের বাসিন্দা। দুইজনই সরকারি হাসপাতালে মারা গেছেন।

দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। ওই বছরের ১৮ জুন তিন হাজার ৮০৩ জন নতুন করে করোনায় আক্রান্ত হওয়ার মধ্য দিয়ে লাখ ছাড়িয়েছিল করোনার রোগী। সেদিন পর্যন্ত মোট শনাক্ত ছিল এক লাখ দুই হাজার ২৯২ জন। এ ছাড়া দেশে করোনাভাইরাসে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে গত বছরের ১৮ মার্চ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ