শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ।। ৮ কার্তিক ১৪৩৩ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
নভেম্বরের প্রথম সপ্তাহেই বাড়তে পারে শীতের তীব্রতা  হজরত শাহজালালের মাজারের দানবাক্সে ৮৮ লাখ টাকা, মিলল স্বর্ণ-বিদেশি মুদ্রা  নৈতিক সমাজ গঠনে মসজিদ-মাদ্রাসার ভূমিকা গুরুত্বপূর্ণ: হাবিবুর রশিদ  খুতবার মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির আহ্বান ধর্মমন্ত্রীর পাকিস্তানে অস্থিতিশীলতায় আফগানিস্তানকে দায়ী করা বিভ্রান্তিকর: তালেবান মুখপাত্র আল-আকসার খতিবকে ধরে নিয়ে যাওয়ার নিন্দা জমিয়তের পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পুনঃস্থাপনের দাবি খেলাফত মজলিসের শতবর্ষী রেসকোর্স মসজিদের বিদ্যুৎ-পানির সংযোগ পুনর্বহালে দিল্লি হাইকোর্টের ‘না’ শিশু নিপীড়ন ও আইন হাতে নেওয়া কোনোটাই গ্রহণযোগ্য নয়: হেফাজত মাগরিবের নামাজে ইমামতিকালে অসুস্থ হয়ে মৃত্যু

তাকমিল পরীক্ষার নিবন্ধনের সময়সীমা ১০ দিন বৃদ্ধি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দাওরায়ে হাদীস (তাকমীল) পরীক্ষার নিবন্ধনের সময়সীমা ১০ (দশ) দিন বৃদ্ধি করা হয়েছে।

আজ বুধবার হাইয়াতুল উলইয়ার অফিস সম্পাদক মুঃ অছিউর রহমান স্বাক্ষরিত অফিসিয়াল ফেসবুক পেজে দেয়ার এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আল-হাইআতুল উলয়ার চেয়ারম্যান মহোদয়ের আদেশক্রমে ১৪৪৩ হিজরী/২০২২ ঈসাব্দের দাওরায়ে হাদীস (তাকমীল) পরীক্ষার নিবন্ধনের সময়সীমা ১০ (দশ) দিন বৃদ্ধি করা হয়েছে।

অতএব, নিবন্ধনের আবেদন ফরম বোর্ডসমূহে জমাদানের সর্বশেষ তারিখ (বিলম্ব ফি ছাড়া) ২৬ নভেম্বর ২০২১, ২০ রবিউস সানী ১৪৪৩ হি.।
বিলম্ব ফিসহ (অতিরিক্ত কাজের জন্য) বোর্ডসমূহে নিবন্ধনের আবেদন ফরম জমাদানের শেষ তারিখ ৬ ডিসেম্বর ২০২১, ৩০ রবিউস সানী ১৪৪৩ হি.। অতএব, যথাসময়ে সকলকে নিবন্ধনের আবেদন ফরম ও সংশ্লিষ্ট কাগজপত্র প্রেরণের অনুরোধ করছি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ