শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ।। ৮ কার্তিক ১৪৩৩ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দারুল উলুম দেওবন্দে সমবেত হচ্ছেন পাঁচ হাজার মাদরাসার প্রতিনিধি পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান, হেবরনে ঘরছাড়া ৩০০ পরিবার নভেম্বরের প্রথম সপ্তাহেই বাড়তে পারে শীতের তীব্রতা  হজরত শাহজালালের মাজারের দানবাক্সে ৮৮ লাখ টাকা, মিলল স্বর্ণ-বিদেশি মুদ্রা  নৈতিক সমাজ গঠনে মসজিদ-মাদ্রাসার ভূমিকা গুরুত্বপূর্ণ: হাবিবুর রশিদ  খুতবার মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির আহ্বান ধর্মমন্ত্রীর পাকিস্তানে অস্থিতিশীলতায় আফগানিস্তানকে দায়ী করা বিভ্রান্তিকর: তালেবান মুখপাত্র আল-আকসার খতিবকে ধরে নিয়ে যাওয়ার নিন্দা জমিয়তের পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পুনঃস্থাপনের দাবি খেলাফত মজলিসের শতবর্ষী রেসকোর্স মসজিদের বিদ্যুৎ-পানির সংযোগ পুনর্বহালে দিল্লি হাইকোর্টের ‘না’

‘নির্বাচনের নামে হয়রানী বন্ধ না হলে জনগণ ঘুরে দাড়াবে‘

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর, মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম চরমোনাই পীর বলেছেন, নির্বাচনের নামে সারাদেশে দস্যুতা চলছে। কোথাও কারো নিয়ন্ত্রণ নেই। প্রশাসন চলছে দলীয় মাস্তানদের কথায়।

পীর সাহেব চরমোনাই বলেন, সারাদেশে ইউনিয়ন ও পৌরসভায় নির্বাচন চলছে। এসব নির্বাচনে সারাদেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রার্থী ও কর্মীদের ওপর সরকারদলীয়রা নজীর বিহীন হয়রানী করছে। এমনকি সরকার দলীয়দের বর্বরোচিত হামলা, প্রাণনাশের চেষ্টা, অপহরন, মনোনয়নপত্র ছিনতাই, প্রার্থীতা প্রত্যাহারে নানা চাপ প্রয়োগ এবং মামলা দিয়ে হয়রানি করার মত ঘটনা ঘটিয়ে ভীতিকর পরিবেশ তৈরি করা হচ্ছে। নির্বাচনী এলাকায় বহিরাগত মাস্তানদের দিয়ে মহড়া দিচ্ছে।

আজ বুধবার এক বিবৃতিতে পীর সাহেব চরমোনাই বলেন, স্থানীয় প্রশাসন এবং রিটার্নিং কর্মকর্তা সরকারদলীয় দস্যুদের নিয়ন্ত্রণ করছে না বরং তাদের বিনা প্রতিদ্বন্ধিতায় বিজয়ী হতে সহযোগিতা করছে। সরকার দলীয় সন্ত্রাসীদের এসব দস্যুতা বন্ধ না হলে, জনগণ ঐক্যবদ্ধ হয়ে ঘুরে দাড়াবে।

তিনি আরো বলেন, জাতীয় নির্বাচন থেকে শুরু করে পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন পর্যন্ত কোন নির্বাচনেই দেশের মানুষ ভোট দিতে পারছে না। নির্বাচনে মানুষের এখন বিন্দু পরিমাণ আস্থা নেই।

তার পরও ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে পরিবর্তনের প্রত্যাশা নিয়ে নির্বাচনের মাঠে থাকার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে।

তিনি ক্ষোভের সাথে বলেন, দেশে কোন নির্বাচন কমিশন আছে বলে মনে হয় না। আওয়ামী লীগ নির্বাচনী ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে।

তিনি বলেন, দেশ এক চরম পরিণতির দিকে ধাবিত হচ্ছে। দেশের ভবিষ্যৎ নিয়ে আমরা উদ্বিগ্ন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ