শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ।। ৮ কার্তিক ১৪৩৩ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দারুল উলুম দেওবন্দে সমবেত হচ্ছেন পাঁচ হাজার মাদরাসার প্রতিনিধি পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান, হেবরনে ঘরছাড়া ৩০০ পরিবার নভেম্বরের প্রথম সপ্তাহেই বাড়তে পারে শীতের তীব্রতা  হজরত শাহজালালের মাজারের দানবাক্সে ৮৮ লাখ টাকা, মিলল স্বর্ণ-বিদেশি মুদ্রা  নৈতিক সমাজ গঠনে মসজিদ-মাদ্রাসার ভূমিকা গুরুত্বপূর্ণ: হাবিবুর রশিদ  খুতবার মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির আহ্বান ধর্মমন্ত্রীর পাকিস্তানে অস্থিতিশীলতায় আফগানিস্তানকে দায়ী করা বিভ্রান্তিকর: তালেবান মুখপাত্র আল-আকসার খতিবকে ধরে নিয়ে যাওয়ার নিন্দা জমিয়তের পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পুনঃস্থাপনের দাবি খেলাফত মজলিসের শতবর্ষী রেসকোর্স মসজিদের বিদ্যুৎ-পানির সংযোগ পুনর্বহালে দিল্লি হাইকোর্টের ‘না’

বাংলাদেশকে ২০ লাখ ডোজ টিকা উপহার দেবে ফ্রান্স

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনা প্রতিরোধে বাংলাদেশকে ২০ লাখ ডোজ টিকা উপহার দেওয়ার ঘোষণা দিয়েছে ফ্রান্স। আজ বুধবার ভোরে পররাষ্ট্রমন্ত্রী গণমাধ্যমকে এ তথ‌্য জানান।

মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফরাসি প্রেসিডেন্ট এমান্যুয়েল ম্যাখোঁ এবং দেশটির প্রধানমন্ত্রী জিন কাস্টেক্সের সঙ্গে দেখা করার পর ফ্রান্স এই ঘোষণা দেয়।

এর আগে গতকাল সকালে প্রধানমন্ত্রী লন্ডন থেকে প্যারিসে পৌঁছেন। দীর্ঘ ২২ বছর পর বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রীর ফ্রান্সে এটিই দ্বিপক্ষীয় সফর। এই সফরের প্রথম দিনে আলোচনা হয়েছে ভূরাজনীতি ও ইন্দো-প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা ইস্যুতে।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর দপ্তর জানায়, সবার জন্য সমৃদ্ধির লক্ষ্যে এবং আন্তর্জাতিক আইনের ভিত্তিতে উন্মুক্ত, অবাধ, নিরাপদ ও অংশগ্রহণমূলক ইন্দো-প্যাসিফিক অঞ্চলের বিষয়ে ফ্রান্স ও বাংলাদেশের লক্ষ্য অভিন্ন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ