আলী যুবায়ের খান
ময়মনসিংহ জেলা প্রতিনিধি>
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ইউপি নির্বাচনে ১০টি ইউনিয়নের ৫টিতে জয় লাভ করেছে নৌকার প্রার্থীগন। বাকি ৫ টিতে স্বতন্ত্র প্রার্থীগন বিজয়ী হয়েছেন।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল থেকে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সকল কেন্দ্রেই ছিলো ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি।
নৌকা প্রতীকের বিজয়ীরা হলেন, ১নং ভূবনকুড়া ইউনিয়নে এম সুরুজ মিয়া, ২নং জুগলীত ইউনিয়নে মোহাম্মদ ছামাদুল ইসলাম, ৫নং গাজিরভিটা ইউনিয়নে মোঃ আব্দুল মান্নান, ৯নং ধারা ইউনিয়নে তোফায়েল আহমদ বিপ্লব এবং ১০নং ধুরাইল ইউনিয়নে ওয়ারিছ উদ্দিন সুমন।
এছাড়া স্বতন্ত্র ভাবে নির্বাচিত হয়েছেন, ৬নং বিলডোরা ইউনিয়নে মোঃ সাবজাল হোসেন খান (স্বতন্ত), ৭নং শাকুয়াই ইউনিয়নে ইঞ্জিনিয়ার ইউনুস আলী খান (স্বতন্ত্র), ৮নং নড়াইল ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী আনোয়ার হোসেন মানিক (স্বতন্ত্র), ১১নং আমতৈল ইউনিয়নে মোঃ শফিকুর রহমান শফিক (স্বতন্ত্র) এবং ১২ নং স্বদেশী ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী
জিহাদ সিদ্দিকী ইরাদ (স্বতন্ত্র)।
নির্বাচনে উপজেলার ১০ ইউনিয়নে মোট ৫২ জন চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
-এএ