বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্যমন্ত্রীর পরামর্শ ও হাসপাতালগুলোকে জরুরি নির্দেশ ৭ দলের সঙ্গে বসছে হেফাজত, আজ চোখ থাকবে বাবুনগরে শাপলা হত্যাকাণ্ড: হাসিনাসহ ৪২ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা সাবেক আমির হাসপাতালে, দেখতে গেলেন বিকেএম মহাসচিব সরকারের শিক্ষার্থীবান্ধব উদ্যোগকে স্বাগত জানাল ইসলামী ছাত্র আন্দোলন ক্রিপ্টোকারেন্সি নিয়ে মুফতি তাকি উসমানীর ফতোয়া, ব্যাখ্যা চাইল পাকিস্তান সরকার অনলাইনের দীনদার, পরিচয় নাকি মুখোশ? দেশের আকাশে দেখা গেছে পবিত্র সফর মাসের চাঁদ কলার বহুমুখী ব্যবহার বাড়ছে অর্থনৈতিক সম্ভাবনা সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার, চালু হলো সব পর্যটনকেন্দ্র

কমছে না করোনায় মৃত্যু, শনাক্তও বাড়ছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: মহামারি করোনার ধাক্কা সামলাতে টিকার প্রয়োগ ব্যাপক আকারে চললেও বিশ্বের প্রায় সব দেশেই কমবেশি মৃত্যু হচ্ছে।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরও ৭ হাজার ৮২২ জন। অন্যদিকে শনাক্ত হয়েছেন ৫ লাখ ২৪ হাজার ৩৫০ জন।

এর আগে বুধবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গিয়েছিল ৭ হাজার ৬১২ জন। শনাক্ত হয়েছিল ৫ লাখ ৭৯ হাজার ৩২৭ জন। মঙ্গলবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গিয়েছিল ৬ হাজার ৪৮০ জন। শনাক্ত হয়েছিল ৪ লাখ ৬৫ হাজার ১৯৭ জন।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ২৫ কোটি ২১ লাখ ১ হাজার ৪১২ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫০ লাখ ৮৭ হাজার ৬৫৩ জনে। আর সুস্থ হয়েছেন ২২ কোটি ৮১ লাখ ৫৮ হাজার ৪০৫ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছে ৪ কোটি ৭৬ লাখ ৪৭ হাজার ৪০৬ জন। মৃত্যু হয়েছে ৭ লাখ ৮০ হাজার ৯৭ জনের।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৩ কোটি ৪৩ লাখ ৮৮ হাজার ৪২২ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৪ লাখ ৬১ হাজার ৮৩২ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ১৯ লাখ ১১ হাজার ৩৮২ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ১০ হাজার ৮০ জনের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ